
প্রকাশ: ২৭ জুলাই ২০২২, ১৯:০

টাঙ্গাইল জেলার সদর থানার খুদিরামপুর এলাকা হতে গতকাল রাত ১২ টার সময় ঢাকা টাঙ্গাইল গামী মহাসড়ক হতে ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে আটক করে টাংগাইল র্যাব-১২।এসময় তাদের কাছ থেকে ১টি প্রাইভেটকার, স্টীলের তৈরি ৪টি সুইচ গিয়ার চাকু, ২টি গামছা, ১টি লাইলনের তৈরি ২৬৪ ইঞ্চি দৈর্ঘ্যের রশি, ২টি অতিরিক্ত গাড়ীর নেম প্লেট, ২টি মোবাইল এবং ২টি সিম কার্ড সহ হাতেনাতে আটক করে।
আটক কৃতরা হচ্ছেন,বুরিচং এলাকার মৃত- শামসুল হকের ছেলে মোঃ কাওছার (২৮), কুমিল্লা জেলার রহমানের ছেলে মোঃ জাফর (৪২, ভোলা জেলার মৃত- আজিজুল খানের ছেলে মো: আলম খান (৫০), চাঁদপুর জেলার মতলব থানার মৃত- সাজাহাননের ছেলে মোঃ আনোয়ার হোসেন (৪৫)।র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান আজ সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ।তিনি আরোও জানান,
আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা প্রাইভেটকার যোগে মহাসড়কে বিভিন্ন জায়গায় অবস্থান করিয়া বিভিন্ন জায়গায় গমনরত যাত্রীদেরকে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার কথা বলে প্রাইভেটকারে ডেকে তুলে নিয়ে তাদের সুযোগ সুবিধা মত জায়গায় পৌঁছে যাত্রীদের চোখ-মুখ ও শরীর গামছা ও রশি দিয়ে বেধে অস্ত্রের মুখে ভয় ভীতি প্রদর্শন করে যাত্রীদের সাথে থাকা সমস্ত মূল্যবান জিনিস ছিনিয়ে নিয়ে থাকে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
যাত্রীদের চোখ মুখ বাধা অবস্থায় যাত্রীদেরকে গাড়ি থেকে তাদের সুযোগ সুবিধা মত স্থানে ফেলে রেখে চলে যায়। তারা আরো জানায় যে, তারা বহুদিন ধরে পরস্পর যোগসাজশে প্রাইভেটকার যোগে উপরোক্ত উপায়ে মহাসড়কে দেশের বিভিন্ন জায়গায় ছিনতাই করে আসিতেছে। আসামীদের বিরুদ্ধে টাঙ্গাইল জেলার সদর থানায় ১৮৬০ সালের পেনাল কোড ৩৯৩/৩৯৮ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।