
প্রকাশ: ১৫ জুলাই ২০২২, ৩:৩৯

মাদারীপুরের কালকিনির আলিনগর ইউনিয়নের কোলচরী স্বস্থাল বাজারে গতকাল সন্ধ্যায় আগে ও পরে সিঙ্গারা খাওয়াকে কেন্দ্র করে সারা রাত দফায় দফায় সংঘর্ষ হয়। ১৫ টি বসত বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে এ সময় উভয় পক্ষের ১৬ জন আহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনা স্থান পরিদশন করেন,ঘটনা স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
পুলিশ ও এলাকা বাসির সূত্রে জানা যায়, মাদারীপুরের কালকিনির আলীনগর ইউনিয়নের কোলচরী স্বস্থাল এলাকায় সন্ধ্যায় ঘটে যাওয়া ঘটনা নিয়ে দু পক্ষই শালিশ মিমাংশার সম্মতি হয়। রাতপহালে আবার আজ সকালে দুপক্ষই দেশীয় অস্রেসজ্জতি হয়ে হাত বোমা ফাটিয়ে এলাকায় আতন্ক ছরিয়ে সংঘষের ঘটনা ঘটে।
পরে সংঘর্ষ রূপ নেয় স্থানীয় রাজনৈতিক কোন্দলে। সদ্যসমাপ্ত হওয়া ইউপি নির্বাচনে আ’লীগের জয়ী এবং পরাজিত চেয়ারম্যান প্রার্থীদ্বয়ের সমথর্র্ক দাবি স্থানীয় এলাকা বাসির।

এতে ১৫ টি ঘরবাড়ি ভাংচুর করে লুটপাটের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের ১৬ জন আহত হয়।পরে স্থানীয় এলাকাবাসি আহতদের উদ্ধার কালকিনি স্বাস্থ্যকমপ্লেক্সও বরিশাল সেবাচিম হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে কালকিনি উপজেলা র্নিবাহী অফিসার পিংকি সাহা,মাদারীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার অসিম ফিরোজ ও কালকিনি থানার ওসি শামিম হোসেন ঘটনা স্তান পরিদশন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
ভুক্তভুগী পরিবার আহত ইসহাক হাওলাদারের মেয়ে বলেন, আজ সকালে মোল্লা বাড়ির সুলতান মোল্লার দিক নির্দশনায় দেশী অস্ত্র রান দা, টেটা,বোমা নিয়ে হাওলাদার বাড়ির উপর হামলা করে। আমাদের বাড়ি ঘর কুপিয়ে, আসবাবপত্র ভেঙ্গে রেখে যায়। আমাদের দোষ আমরা ইউনিয়ন নির্বাচনে মিলন সরদারের সমর্থন ছিলাম।
এ ব্যাপারে আলিণগর ইউয়নের নৌকা প্রতিকে বিজয়ী চেয়ারম্যান সাহিদ পারভেজ বলেন, আমি এ ব্যাপারে কিছুই জানিনা এটা তাদের স্থানীয় সমস্যা। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সকল ব্যবস্থা করেছি।
কালকিনি থানার ওসি শামীম হোসেন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়েছে তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।