
প্রকাশ: ২০ জুন ২০২২, ২০:১১

টেকনাফ-কক্সবাজার প্রধান সড়কে কাভার্ড ভ্যান গাড়ি'র ডাক্কায় অটে রিক্সার দু'জন যাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ৪জন যাত্রী। নিহতরা দু'জনই রোহিঙ্গা।সোমবার (২০জুন) সকাল ৮ টায় কক্সবাজার-টেকনাফ প্রধান সড়কের হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকার সামনে এ দু'ঘটনা ঘটে।নিহতরা হচ্ছে- উনচিপ্রাং ২২নং রোহিঙ্গা ক্যাম্পের মৃত আব্দুল গফুরের পুত্র আমির হামজা (৫০) ও একই ক্যাম্পের মো. ইদ্রিসের মেয়ে ইসমত আরা বেগম(১০)।
জানা যায়, কক্সবাজার দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান গাড়ির (যার নং ঢাকা মেট্রো-ন ১৭-৭৭৫০) ডাক্কায় উনচিপ্রাং ২২ নং রোহিঙ্গা ক্যাম্প দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। ওই ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে দু'জন যাত্রী ঘটনাস্থেল নিহত হয়। আহত হয়েছে আরও ৪জন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম জানান, একটি কাভার্ড ভ্যান গাড়ি'র সাথে অটোরিকশার ধাক্কা লাগে। এ ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
