
প্রকাশ: ১৭ জুন ২০২২, ১৬:১৭

টেকনাফের গহীন পাহাড়ের গুহায় ড্রোনের মাধ্যমে অভিযান চালিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।এসময় ৪টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র (এলজি) ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।বুধবার (১৬ জুন) নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের নুরালীপাড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় ড্রোনের সাহায্যে এ অভিযান পরিচালনা করা হয়।
১৬ এপিবিএন এর অধিনায়ক (পুলিশ সুপার) তারিকুল ইসলাম তারিক এর নেতৃত্বে একদল প্রশিক্ষিত কমান্ডো টিমসহ ৮০ জন অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি আভিযানিক বিকাল সাড়ে তিনটায় নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের নুরালীপাড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় ড্রোনের সাহায্যে অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালে পাহাড়ি এলাকায় গুহার মধ্যে অজ্ঞাতনামা ডাকাতদল কর্তৃক লুকিয়ে রাখা ৪ টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র (এলজি) ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। উক্ত অভিযান বিকাল ৬ টায় সমাপ্ত হয়। অজ্ঞাত ডাকাতদলের সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
