
প্রকাশ: ৭ জুন ২০২২, ২:২০

মেহেরপুরের গাংনীতে স্বামী স্ত্রী একই সাথে আত্মহত্যা করেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ধানখোলা ইউপির কচুইখালী গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। আত্মহত্যাকারীরা হলেন,মেহেরপুর সদর উপজেলার পাটকেলপোতা গ্রামের ইসতিয়াক হোসেনের ছেলে সাগর হোসেন (২৬) ও তার স্ত্রী গাংনী উপজেলার কচুইখালী গুচ্ছগ্রামের কৃষক কালু মিয়ার মেয়ে চামেলী খাতুন (১৯)।
স্থানীয়রা জানান, গত সোমবার রাতে কালু মিয়া তার ছেলে সাগরকে পারিবারিক বিষয় নিয়ে বকাঝকা করে। একারনে রাতেই বাবার উপর অভিমান করে শশুর বাড়িতে চলে আসে। এরপর মঙ্গলবার দুপুরে চামেলী খাতুনের বাবার বাড়িতে স্বামী স্ত্রী একই সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। বিয়ের পর থেকে চামেলী খাতুন ও তার স্বামী সাগরের মধ্যে ভালো সম্পর্ক ছিলো। তবে কেন তারা আত্মহত্যা করেছে কেউ বলতে পারছেনা।

চামেলী খাতুনের পিতা কালু মিয়া বলেন,চামেলী খাতুন ও সাগরের মধ্যে পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে ভালো সম্পর্ক ছিলো। তবে কি কারনে তার মেয়ে জামাই আত্মহত্যা করেছে তা বলতে পারেনি তিনি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
