
প্রকাশ: ৭ জুন ২০২২, ২৩:৬

‘শিখবে শিশু হেসে খেলে, শান্তিমুক্ত পরিবেশ পেলে’ এই শ্লোগান নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পর্যায়ের আন্ত:প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (০৭ জুন) উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে আন্ত:প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল—২ (গোপালপুর—ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফনুর, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার এমজি মাহমুদ ইজদানী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহমান প্রমুখ।

কোনো ট্যাগ পাওয়া যায়নি