
শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা- এই প্রতিপাদ্য নিয়ে, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প(২য় পর্যায়) এর আওতায় বরিশালের হিজলা উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
৬ জুন সোমবার সকাল সাড়ে ১০ টায়, হরিনাথপুর ইউনিয়নের টুমচর এলাকার আকন বাড়িতে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ। উঠান বৈঠকে এ সময় উপস্থিত ছিলেন হিজলা থানা অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া। উঠান বৈঠকে গ্রামীণ মহিলাদের জীবন ও জীবিকা সম্পর্কিত বিভিন্ন বিষয় যেমন : স্বাস্থ্যগত সমস্যা, বাল্যবিয়ে, ফতোয়া, নারীর বিরুদ্ধে সংহিতা, চাকরি সংক্রান্ত তথ্য, আইনী সহায়তার পরামর্শ প্রদান,

মহিলাদের ডায়াবেটিস পরীক্ষা,রক্তচাপ পরীক্ষা, ওজন মাপা, কৃষি,শিক্ষা,ব্যবসা সংক্রান্ত পরামর্শ প্রদান এবং ডিজিটাল সেবা সমুহের নানা দিক নিয়ে মুক্ত আলোচনা করেন তথ্য সেবা কর্মকর্তা(অ:দা:) স্নিগ্ধা দাস। তিনি আরো বলেন, নারী উদ্যোক্তাদের জন্য লাল সবুজ ডট কম ( laalsobuj.com) নামে একটি ওয়েবসাইট খোলা আছে। এখানে নারীরা তাদের হাতের তৈরী বিভিন্ন পণ্য বিক্রয় করতে পারবেন। সেবাসমূহ বিনামূল্যে তথ্যকেন্দ্র হতে, ডোর টু ডোর পদ্ধতিতে এবং উঠান বৈঠকের মাধ্যমে প্রদান করা হয়।
কোনো ট্যাগ পাওয়া যায়নি