
প্রকাশ: ৩ জুন ২০২২, ২:১৬

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামের হাজীপাড়ার নিম্ন মধ্যবিত্ত পরিবারের বাদশা মিয়ার একমাত্র কন্যা সিনথিয়া খাতুন ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে।
দরিদ্র পিতা শেষ সম্বলটুকু দিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানোর চেষ্টা করে যাচ্ছেন। সর্বশেষ শিশু সিনথিয়াকে তার পরিবার রাজশাহী পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে য়ায়। সেখানে সিনথিয়ার সমস্ত পরিক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক ব্লাড ক্যান্সারের কথা জানান। যার চিকিৎসা খরচ ব্যায়বহুল।

দিন আনা দিন খাওয়া পরিবারের পক্ষে ব্যায়বহুল চিকিৎসা খরচ মাথায় আকাশ ভেঙ্গে পড়ার মতো। শিশু সিনথিয়ার এমন মারাত্মক অসুখের কথা শুনে তার চিকিৎসা ব্যায়ের জন্য এগিয়ে আসে কাজিপুর প্রবাসী স্বদেশী নামের একটি সংগঠন। আজ (৩রা জুন) শুক্রবার সিনথিয়ার পরিবারের কাছে নগদ ২১৫০০ (একুশ হাজার পাঁচ'শ) টাকা প্রদান করে স্বেচ্ছাসেবী এই সংগঠনটি।
অর্থিক সহয়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মোঃ আব্দুল হাদী, কাজিপুর ইউনিয়ন প্রবাসী স্বদেশী গ্রুপের মডারেটর রিপন আলী, সদস্য রোকন বিশ্বাস ও শিপন আলী।