
প্রকাশ: ৩ জুন ২০২২, ০:২২

উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা আদর্শ উপজেলা মাহেন্দ্র শ্রমিক সমবায় সমিতি লি: এর নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে মো. জালাল আহমেদ সভাপতি ও মো. জাকির হোসেন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৩ জুন ২০২২ইং) মাটিরাঙ্গা উপজেলা পরিষদের পুরাতন ভবনের সম্মেলন কক্ষে সকাল ১০টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহন চলে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনে ১৩১জন ভোটারের মধ্যে ১২৫জন ভোটার নতুন নেতৃত্ব নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে চেয়ার প্রতীক নিয়ে ৭০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আমির হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জালাল আহমেদ মোবাইল প্রতীকে পান ৫৩ ভোট। আনারস প্রতীক নিয়ে ৯৩ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. জাকির হোসেন। তার একমাত্র প্রতিদ্বন্ধী মো. খলিলুর রহমান পেয়েছেন ৩০ ভোট।

এছাড়া সহ-সভাপতি পদে মো. আল আমিন হাওলাদার (হরিন), যুগ্ম-সম্পাদক পদে মো. ফারুক (বই), কোষাধ্যক্ষ পদে মো. শাহরিয়ার (সিএনজি), সদস্য পদে অনিল ত্রিপুরা (কুড়াল), মো. ইমাম হোসেন (আম), মো. নিজাম উদ্দিন (মোরগ) ও রমজান আলী (মাছ) জয়লাভ করেছেন।
টানা ভোট গ্রহণ শেষে মাটিরাঙ্গা আদর্শ উপজেলা মাহেন্দ্র শ্রমিক সমবায় সমিতি লি: এর ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবীর পাটোয়ারী এ ফরাফল ঘোষনা করেন। এসময় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও মাটিরাঙ্গা উপজেলা সমবায় অফিসার মো. আমান উল্যাহ খান উপস্থিত ছিলেন।