
প্রকাশ: ১ জুন ২০২২, ১:৪৬

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহের জারীগান প্রতিযোগীতায় বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনির ছাত্রী দেবশ্রী মুর্খাজী অর্না।
দেবশ্রী মুর্খাজী অর্না কলাপাড়া প্রেসক্লাবের সহ-সাধারন সম্পদক ও দৈনিক পুর্বাঞ্চল পত্রিকার কলাপাড়া প্রতিনিধি অশোক মুর্খাজীর এক মাত্র মেয়ে।
এখন সে জাতীয় পর্যায়ে অংশ গ্রহন করবে। বেকশ্রীর আশা জাতীয় পর্যায়েও সে প্রথম স্থান ধরে রাখবে। মুখ উজ্জল করবে পরিবার ও পর্যটন উপজেলা কলাপাড়া তথা দক্ষিাঞ্চলবাসীর এমনটাই তার প্রত্যাশা।

দেবশ্রী মুর্খাজী অর্না এই জারীগানের মাধ্যমে একজন বড় শিল্পী হতে চায়। এজন্য দেবশ্রী মুর্খাজী অর্না সবার কাছে দোয়া চেয়েছে।