
প্রকাশ: ১ জুন ২০২২, ২২:৫১

“পুষ্টি, পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নে টেকসই দুগ্ধশিল্প” এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে বরিশালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বরিশাল জেলা প্রশাসন ও জেলা প্রাণি সম্পদ কার্যালয়ের আয়োজনে সার্কিট হাউজ ধাঁনসিড়ি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন (অতিরিক্ত সচিব) বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা আ’লীগের সাধারন সম্পাদ (সাবেক সংসদ) এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, ডিন এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদ (পবিপ্রবি) প্রফেসর ড. মোঃ আহ্সানুর রেজা, বরিশাল বিভাগীয় প্রণি সম্পদ বিভাগ পরিচালক ডাঃ মোঃ আব্দুস সবুর।

অনুষ্ঠানে স্বগত বক্তব্য ও পাওয়ার পয়েন্ট উপাস্থপনা করেন বরিশাল জেলা প্রাণি সম্পদ অফিসার ড. মোঃ নুরুল আমিন। এর পূর্বে সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে একটি র্যালি বের করা হয়।