
প্রকাশ: ৩০ মে ২০২২, ২৩:৩

স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপি'র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও খাবার বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে। সোমবার (৩০ মে) উপজেলা বিএনপি'র সদস্য ও গোবিন্দাসী গ্রামের মাকসুদ জামিল মিন্টুর চাতালে এ কর্মসূচী পালিত হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি’র আহ্বায়ক এডভোকেট গোলাম মোস্তফা, সিনিয়র যুগ্ন আহবায়ক এডভোকেট লুৎফর রহমান ভোলা, যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু, হাফিজুর রহমান শাহিন, মফিজুর রহমান খান, সদস্য মাকসুদ জামিল মিন্টু, মোঃ রফিকুল ইসলাম রবি ,
এডভোকেট মিজানুর সরকার , আলমগীর হোসেন মন্ডল, কামরুল প্রামাণিক প্রমুখ। এসময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, শ্রমিকদল, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।আলোচনা শেষে দোয়া মাহফিলে জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ ও জনগণের কল্যানের জন্য দোয়া করা হয়।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
