
প্রকাশ: ২৬ মে ২০২২, ১৬:৫২

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুল হক খানের বদলি জনিত আদেশ প্রত্যাহারের দাবিতে আবারো মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২৫ মে) বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপী 'গোয়ালন্দের সর্বস্থরের জনগণ'র ব্যানারে উপজেলা পরিষদের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কয়েকশ নারী -পুরুষ এতে অংশ গ্রহন করেন।
এর আগে গত সোমবার একই স্হানে এ ধরনের আরেকটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছিল।গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠিক সম্পাদক ও পৌর কাউন্সিলর নাসির উদ্দিন রনির সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইউনুস মোল্লা,
সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সালু, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিরু মৃধা, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান, সাধারণ সম্পাদক আবির হোসেন রিদয়, পৌর যুব মহিলা লীগের সভাপতি সালমা আক্তার সহ প্রমুখ।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা একজন সৎ, যোগ্য, অত্যান্ত ভালো মনের মানুষ। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমরা বিনীত অনুরোধ করছি এ উপজেলার অসমাপ্ত কাজের জন্য অনন্ত আমাদের ইউএনও আজিজুল হক খান কে যেন আরো এক বছর এখানে রেখে দেন। আমরা তার বদলির আদেশ প্রত্যাহারের জন্য মাঠে থাকব। তার এই স্বল্প সময়ে বদলিতে আমরা গোয়ালন্দবাসী হতাশাগ্রস্থ।উল্লেখ্য, গত ১৯ মে জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে একটি চিঠিতে নারায়নগঞ্জে এডিসি হিসাবে পদন্নোতি পেয়ে যোগদানের জন্য জানানো হয়েছে।