
প্রকাশ: ২৫ মে ২০২২, ২০:৩১

মেহেরপুরের গাংনীতে এসডিজি ইউনিয়ন গড়ে তোলার লক্ষ্যে প্রত্যাশা ভিত্তিক জনঅংশগ্রহণমূলক পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়ন পরিষদের হলরুমে আজ (২৫-মে) বুধবার বেলা সাড়ে ১০ টার সময় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কাজিপুর ইউনিয়ন ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল হাদীর সঞ্চালনায় ও কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হুসাইনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের কর্মসূচি কর্মকর্তা, সুখময় পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেলাল উদ্দিন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দি হাঙ্গার প্রজেক্টের কাজিপুর ইউনিয়ন সমন্বয়কারী রোকনুজ্জামান, শাহালম শাহাব, মহিজুল ইসলাম, আঞ্জুমান হক, রফিকুল ইসলাম, রাজু আহমেদ, জামশেদ আলী, হায়দার আলী, বদরুজ্জামান, সগীর হোসেন মিনুসহ প্রমুখ্য।

সরকারি অধিদপ্তরের ১০ জন কর্মকর্তা, মাধ্যমিক বিদ্যালয়ের ৪জন প্রধান শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ের ৪জন প্রধান শিক্ষক, কৃষি অধিদপ্তরের অফিসার, স্বাস্থ্য অফিসার, মৎস-ভূমি-এলজিইডি অফিসারসহ কাজিপুর ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
