শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬২৯ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ঈদের ছুটিতে ভারত বেড়াতে যাবেন ৫ লাখ বাংলাদেশি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২২, ৩:৩৭

শেয়ার করুনঃ
ঈদের ছুটিতে ভারত বেড়াতে যাবেন ৫ লাখ বাংলাদেশি

আগের মতো করোনাভাইরাসের মহামারি নিয়ে নেই বিধিনিষেধ, ভিসাও দিচ্ছে ভারত। আর এবার ঈদের ছুটিও লম্বা। দীর্ঘ দুই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর দেশে ভারতের ভিসা সেন্টারগুলোতে উপচে পড়া ভিড়। পর্যটন খাতের ব্যবসায়ীরা বলছেন, এই ঈদের ছুটিতে কমপক্ষে ৫ লাখ মানুষ ভারতে বেড়াতে যাবেন।

মহামারির কারণে ২ বছর ভারতে পর্যটন ভিসা বন্ধ ছিল। সম্প্রতি বাংলাদেশ থেকে ভিসা দেওয়া শুরু করেছে ভারত। এবার নানা কারণে ঈদের সময়ে ৯ দিন টানা ছুটি কাটানোর সুযোগ আছে। ফলে অনেকেই লম্বা ছুটিতে দেশের বাইরে বেড়াতে যেতে আগ্রহী। সহজে ভিসাপ্রাপ্তি, কম সময় যাওয়া-আসা, অল্প খরচের কারণে অনেকের প্রথম পছন্দ ভারত।

আরও

কালিয়াকৈরে শ্রমিক বিক্ষোভে ফের অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

কালিয়াকৈরে শ্রমিক বিক্ষোভে ফের অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

গত এক সপ্তাহ ধরে ভিসা আবেদনকারীদের চাপ বেড়েছে ভারতীয় ভিসা সেন্টারগুলোতে। অনেককে রাত থেকে লাইনে দাঁড়াতে দেখা গেছে। চাপ সামলাতে জনবল ও অফিস সময় বাড়িয়েছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র। বন্ধের দিনগুলোতেও ভিসা আবেদনকারীদের জন্য কার্যক্রম চালু রেখেছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র। আগে প্রতিদিন বেলা ১টা পর্যন্ত ভিসা আবেদন গ্রহণ করা হতো। তবে চাপ বাড়ায় ভিসাকেন্দ্র সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা হচ্ছে। কাউন্টারে জনবল বাড়ানো হয়েছে। দেশের অন্যান্য জেলায়ও ভিসা সেন্টারে বাড়তি চাপ রয়েছে।

আরও

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর
বাংলাদেশি
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশ থেকে ভারতে পর্যটক গেছে প্রায় ২২ লাখ। মূলত কম খরচে মানসম্পন্ন চিকিৎসা, ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য, দর্শনীয় স্থান ভ্রমণ ও কেনাকাটার জন্য বাংলাদেশিরা ভারতে যান। একইসঙ্গে ভারতের যোগাযোগ ব্যবস্থা ও নিরাপত্তা পর্যটনবান্ধব হওয়ায় পর্যটকদের আগ্রহ বেশি। ভারতে চাহিদা বাড়ায় বেড়েছে আকাশপথে ফ্লাইটের ভাড়া। অনেকে খরচ কমাতে ভ্রমণ করবেন সড়কপথে। ইতোমধ্যে পর্যটকদের চাহিদা বৃদ্ধি পাওয়ায় ভারতের হোটেলগুলোর ভাড়াও বেড়েছে। ঈদের সময় সীমান্তগুলোতে মানুষের অনেক চাপ বাড়বে। গাড়ি ভাড়াও বাড়বে।

এবার ঈদে ভারতে বেড়াতে যাবেন নজরুল ইসলাম। তিনি বলেন, দুই মাস আগে কলকাতায় গিয়েছিলাম। তখন যে রুমের ভাড়া ছিল ১২শ টাকা, এখন সেই রুমের ভাড়া ৪ হাজার হয়ে গেছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এবার রোজা ৩০টি হলে ঈদ হবে ৩ মে মঙ্গলবার। ফলে ঈদের ছুটি ২ মে থেকে শুরু হয়ে শেষ হবে ৪ মে বুধবার। অন্যদিকে ১ মে রবিবার শ্রমিক দিবসে সরকারি ছুটি। আর আগের দিন ৩০ এপ্রিল শনিবার, ২৯ এপ্রিল শুক্রবার। ফলে ২৯ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত টানা ৬ দিনের ছুটি। অন্যদিকে ঈদের ছুটির পর ৫ মে বৃহস্পতিবার। তারপর ৬ ও ৭ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। ফলে চাকরিজীবীরা ৫ মে একদিন ছুটি পেলে মোট ৯ দিন ছুটি কাটাতে পারবেন ঈদে।

বাংলাদেশ আউট বাউন্ড ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট গোলাম কাদির বলেন, গত দুই বছর ধরে মানুষ বেড়াতে পারেনি। এবার সবকিছু স্বাভাবিক হয়ে উঠছে। ফলে সবাই দেশের বাইরে বেড়াতে যেতে আগ্রহী। কিন্তু করোনায় আর্থিক অবস্থা অনেকের আগের মতো নেই। এজন্য অনেকেই কম খরচে আশপাশের দেশে যাবেন। ভারত আমাদের দেশের মানুষের জন্য প্রথম পছন্দ। এখন হাজার হাজার মানুষ ভিসার জন্য প্রতিদিন আবেদন করছেন। সঠিক পরিসংখ্যান নেই, তবে ঈদের ছুটিতে ৫ লাখের বেশি মানুষ ভারতে যেতে পারে।

গোলাম কাদির বলেন, মানুষের চাহিদা থাকায় ইতোমধ্যে বিমান ভাড়া বেড়ে গেছে। ভারতেও  অভ্যন্তরীণ পর্যটক আছে, বিভিন্ন দেশের পর্যটকরা যাবেন, যার কারণে সেখানে আগের চেয়ে খরচও বেড়েছে।

ঈদের ছুটিতে ভারতের সিকিম যাবেন রাকিব হোসেন। তিনি বলেন, আমার অনেক দিনের ইচ্ছে কোথাও বেড়াতে যাবো। ভারত কাছের দেশ, খরচও কম। তাই ৪ বন্ধু মিলে সিকিম যাবো ঈদের ছুটিতে।

ভারতের পর্যটন মন্ত্রণালয়ের উপ-মহাপরিচালক ও রিজিওনাল পরিচালক (পূর্ব) সাগ্নিক চৌধুরী বলেন, ভারতের পর্যটকদের একটি বড় অংশ বাংলাদেশ থেকে আসেন। যেকোনও ছুটিতে বাংলাদেশিরা বেড়াতে আসেন। এবার ঈদের ছুটিতে ভারতের বিভিন্ন জায়গায় বাংলাদেশিরা আসবেন। পর্যটকদের নিরাপত্তা ও পর্যটনবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আমরা সবসময় কাজ করছি।

সর্বশেষ সংবাদ

৫০ লাখ টাকা চাঁদা দাবির পর মোহাম্মদপুরে ফার্মেসিতে গুলি

৫০ লাখ টাকা চাঁদা দাবির পর মোহাম্মদপুরে ফার্মেসিতে গুলি

শ্রমিক বিক্ষোভে ফের অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, দুর্ভোগে যাত্রীরা

শ্রমিক বিক্ষোভে ফের অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, দুর্ভোগে যাত্রীরা

রূপপুরে পৌঁছাল রাশিয়ার ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

রূপপুরে পৌঁছাল রাশিয়ার ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

যে নগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধপরিকল্পনা জানাতেন ভারতীয় বিমান কর্মকর্তা

যে নগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধপরিকল্পনা জানাতেন ভারতীয় বিমান কর্মকর্তা

ট্রাম্পের চীন সফর শেষ হবে পুতিন-শি ঐতিহাসিক বৈঠকে

ট্রাম্পের চীন সফর শেষ হবে পুতিন-শি ঐতিহাসিক বৈঠকে

জনপ্রিয় সংবাদ

ঢাকা কলেজের পুনর্মিলনী ঘিরে চাঁদাবাজি ও টেন্ডার ভাগাভাগির অভিযোগ

ঢাকা কলেজের পুনর্মিলনী ঘিরে চাঁদাবাজি ও টেন্ডার ভাগাভাগির অভিযোগ

নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শোকজ

নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শোকজ

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

এ সম্পর্কিত আরও পড়ুন

৫০ লাখ টাকা চাঁদা দাবির পর মোহাম্মদপুরে ফার্মেসিতে গুলি

৫০ লাখ টাকা চাঁদা দাবির পর মোহাম্মদপুরে ফার্মেসিতে গুলি

রাজধানীর মোহাম্মদপুরে ৫০ লাখ টাকা চাঁদা দাবির জেরে একটি ফার্মেসি ও রেস্তোরাঁ লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে হৃদরোগ হাসপাতালের বিপরীত পাশে অবস্থিত অনুরাগ ফার্মেসিতে এ ঘটনা ঘটে। গুলিতে কেউ হতাহত না হলেও ফার্মেসির সামনের কাচ ভেঙে গেছে। ফার্মেসি ও রেস্তোরাঁর মালিক সাবেক ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্ট্রন জানান, গত ৬ নভেম্বর

শ্রমিক বিক্ষোভে ফের অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, দুর্ভোগে যাত্রীরা

শ্রমিক বিক্ষোভে ফের অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, দুর্ভোগে যাত্রীরা

গাজীপুরের কালিয়াকৈরে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভে অচল হয়ে পড়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা। পরিস্থিতির কারণে আশপাশের কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিক ও পুলিশ

রূপপুরে পৌঁছাল রাশিয়ার ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

রূপপুরে পৌঁছাল রাশিয়ার ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

রাশিয়া থেকে আমদানি করা ইউরেনিয়ামের ষষ্ঠ চালান পৌঁছেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প এলাকায়। শনিবার (১৪ নভেম্বর) সকাল ৬টা ৫ মিনিটে সেনাবাহিনীর তত্ত্বাবধানে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে। চালানটি দ্বিতীয় ইউনিটের জন্য আনা হয়েছে। এ নিয়ে রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত জ্বালানির একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য পাঁচটিসহ মোট ছয়টি চালান বাংলাদেশে পৌঁছেছে। এর আগে

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে কুমিল্লাগামী লেনে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে দূরপাল্লার বাস ও ট্রাকের চালকসহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল থেকে এ যানজটের কারণে মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন আটকে থাকে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর ঢালে একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে পড়ে।

ঢাকা কলেজের পুনর্মিলনী ঘিরে চাঁদাবাজি ও টেন্ডার ভাগাভাগির অভিযোগ

ঢাকা কলেজের পুনর্মিলনী ঘিরে চাঁদাবাজি ও টেন্ডার ভাগাভাগির অভিযোগ

ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানকে কেন্দ্র করে উদযাপন কমিটির বিরুদ্ধে চাঁদাবাজি, উন্নয়নকাজ ভাগাভাগি এবং টেন্ডার নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে। আগামী ২০ নভেম্বর কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে এ মিলনমেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতির উপস্থিত থাকার কথা জানানো হয়েছে। অভিযোগ উঠেছে, তড়িঘড়ি করে সাবেক কয়েকজন শিক্ষার্থী নিজেদের মধ্যে উদযাপন কমিটি গঠন করেছেন। এ নিয়ে ঢাকা