
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২২, ৩:২৮

পহেলা বৈশাখ বাঙালির একমাত্র সার্বজনীন প্রাণের উৎসব। এবছর রমজানে দিবসটি উদযাপন হওয়ায়, দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাবে অনলাইন ভিত্তিক খাবার পরিবেশনা প্রতিষ্ঠান মা-মেয়ে রান্নাঘরের আয়োজনে, সাংবাদিক ও সুধীজনদের নিয়ে পান্তা ইলিশে ইফতার অনুষ্ঠিত হয়েছে।
ইফতারে পান্তা ইলিশ ছাড়াও ছিলো নানান রকম মুখরোচক ভর্তা। তবে সবথেকে আকর্ষণীয় বিষয় ছিলো মাটির তৈজসপত্রে খাবার পরিবেশনা। যা সকলের কাছে ছিলো খুবই আকর্ষণীয়।
মা-মেয়ে রান্না ঘরের স্বত্বাধিকারী হুরবানু বাশার বলেন, পহেলা বৈশাখ একটি সার্বজনীন উৎসব। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলিত হয় এই উৎসবে। দিবসটি উপলক্ষে আজ মা-মেয়ের রান্নাঘরের আয়োজনে উপজেলার সাংবাদিক ও সুধীজনদের নিয়ে ইফতারে আমার এই ক্ষুদ্র আয়োজন। আপনারা সকলেই মা-মেয়ে রান্নাঘরের পাশে থাকবেন এবং দোয়া করবেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ ছিদ্দিকুর রহমান আমীন, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও কলামিস্ট সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, সুবিল ইউনিয়ন চেয়ারম্যান গোলাম সরোয়ার মুকুল, পৌর কমিশনার মোঃ মুজিবুর রহমান, আলমগীর সরকার, উপজেলা ক্রীড়া সম্পাদক মোঃ ময়নাল হোসেন, ডাঃ এনামুল হক, সাংবাদিক মোঃ কাউছার, মোঃ সাহিদুল ইসলাম, মোঃ শরিফুল ইসলাম, মোঃ ওমর ফারুক মুন্সী, এমজি মামুন, এ আর আহমেদ হোসাইন, মোঃ শফিউল আলম রাজীব, মোঃ সোহেল রানা সোহাগ, মোঃ কিবরীয়া ও মির্জা সাগর প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন মা-মেয়ে রান্নাঘরের স্বত্বাধিকারী মা- হুরবানু আক্তার পলি এবং মেয়ে তাসকিয়া রহমান প্রতিভা ও প্রজ্ঞা।