
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২২, ২১:১১

‘নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি, জরাজীর্ণ সাম্প্রদায়িকতা ভুলে সম্প্রীতির হাত ধরি' প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলা বর্ষ বরণ অনুষ্ঠান পহেলা বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বর্ষ বরণ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সকলের মঙ্গল কামনা ও সম্প্রীতির আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা।

এসময় ভূরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিদুল ইসলাম তুপুল, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, সহকারী কমিশন (ভূমি) খাইরুল ইসলাম, ওসি (তদন্ত) আজাহার আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম প্রমুখ উপস্থিত ছিলেন। মঙ্গল শোভাযাত্রার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ নানা শ্রেণির পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
