
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২২, ২০:৫১

ঠাকুরগাঁওয়ে ৪০ বোতল ফেন্সিডিল সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার মোঃ মোক্তার হোসেন (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম,এর নেতৃত্বে মাদক বিরোধী টাক্সফোর্স অভিযান পরিচালনা কালে পৌরসভা ইসলামবাগ এলাকায় অভিযান চালায়।
অভিযান চলাকালে মাদক ব্যবসায়ী মোঃ মোক্তার হোসেন কে গ্রেফতার করে তার বসত বাড়ি শয়ন ঘরে তল্লাশি চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। মৃতঃ আব্দুর রাজ্জাকের ছেলে।

শফিকুল ইসলাম জানান সে দীর্ঘদিন ধরে ফেন্সিডিল বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে ঠাকুরগাঁও থানায় অভিযোগ রয়েছে।আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঠাকুরগাঁও সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি