
প্রকাশ: ৮ এপ্রিল ২০২২, ১৭:৩৪

যশোরের চৌগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হাতে আপন দুই ভাই নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের টেঙ্গুরপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।নিহতরা হলেন, টেঙ্গুরপুর গ্রামের আব্দুর রহমানের দুই ছেলে ইউনুস আলী খান (৬০) ও আইয়ুব আলী খান (৫৫)। নিহত দুই ভাই কৃষক।
স্থানীয়রা জানিয়েছেন, চৌগাছার টেঙ্গুরপুর গ্রামের বিপুল ও বিল্লালসহ তারা তিন ভাই নিহতদের বাড়িতে শ্রমিকের কাজ করতো। বৃহস্পতিবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই তিন ভাইসহ কয়েকজন মিলে এ হামলা করে। এ সময় আক্রমণকারীদের ধারালো কুড়ালের কোপে ঘটনাস্থলেই দুই ভাই নিহত হয়।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সবুজ জোড়া হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষদের হামলায় আঘাতে দুই ভাই নিহত হয়েছে। মরদেহ উদ্ধার ও ঘটনায় জড়িতদের আটকে পুলিশ কাজ শুরু করেছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি