
প্রকাশ: ৬ এপ্রিল ২০২২, ১:৬

৭৫ দিনে ৬৪ জেলা ঘুরে রেকর্ড গড়েছে দেবীদ্বারে সাইফুল ইসলাম শান্ত। ভ্রমন শেষে শান্ত দেবীদ্বার ফিরে আসলে দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
বুধবার দুপুরে দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবে আসলে তাকে সংবর্ধনা দেন স্থানীয় সাংবাদিকরা। এসময় ওই সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার। দেবীদ্বার উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ময়নাল হোসেন, দৈনিক আজকালের খবর পত্রিকার কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি মোঃ শরিফুল আলম চৌধুরী, দৈনিক নতুন সময় দেবীদ্বার উপজেলা প্রতিনিধি মোঃ শাহিদুল ইসলাম, বাংলাভিশন কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি আবুল খায়ের আশিক, এসএটিভি দেবীদ্বার প্রতিনিধি মোঃ শফিউল আলম রাজীব, মাইটিভি দেবীদ্বার প্রতিনিধি সোহাগ রানা সোহেল, নিজেরা করি সংস্থার রসুলপুর উপকেন্দ্রের প্রতিনিধি সুপ্রিয়া মণ্ডল, রাসেল সরকার,মির্জা সাগর প্রমুখ।

সাইফুল ইসলাম শান্ত বলেন, হাঁটার মাধ্যমে মানুষকে বিভিন্ন ভাবে সচেতন করার চেষ্টা করেছি, যত্রতত্র ব্যবহৃত প্লাস্টিক না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে, বৃক্ষ রোপন করতে, রক্তদানে উৎসাহিত করেছি। সরকারি-বেসরকারি সহযোগিতা পেলে আমি দেশের বাহিরে গিয়ে রেকর্ড গড়তে চাই। আমি দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে অনেক স্বপ্ন দেখছি, দেশের মানুষ আমার পাশে থাকলে আমার সেই স্বপ্ন পূরণ হবে একদিন।
এসময় দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাসার সাইফুল ইসলাম শান্ত'র এই অর্জনকে সাধুবাদ জানিয়েছেন। এবং তার মঙ্গলময় জীবন কামনা করেন।