
প্রকাশ: ৬ এপ্রিল ২০২২, ২২:৩

মানিকগঞ্জের সদর উপজেলায় ঢাকামুখী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এ সময় মা ও ছেলেসহ তিনজন নিহতসহ আহত হয়েছেন আরও ১৫ জন।
বুধবার (৬ এপ্রিল) দুপুর ২টার দিকে সদর উপজেলার মূলজান নামক স্থানে এ ঘটনা ঘটে।নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন-হাফিজুর রহমান ও তার মা হাসেমা বেগম। তাদের বাড়ি টাঙ্গাইলে বলে জানা গেছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, আজ বুধবার দুপুরে দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস-কর্মী ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করেন। দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে এবং দুজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।
কোনো ট্যাগ পাওয়া যায়নি