রবিবার, ৩ মে, ২০২৬২১ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

আরও কয়েকদিন চলবে গ্যাস সংকট

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ এপ্রিল ২০২২, ২০:২০

শেয়ার করুনঃ
আরও কয়েকদিন চলবে গ্যাস সংকট

 রমজানের প্রথমদিন রাজধানীর অনেক বাসায় জ্বলেনি চুলা। কোথাও কোথাও চুলা জ্বললেও গ্যাসের চাপ ছিল খুবই কম, যা দিয়ে রান্না করা সম্ভব ছিল না। হঠাৎ করেই এমন সমস্যার ফলে অনেক বাসা-বাড়িতে গতকাল তৈরি হয়নি ইফতারি। চলমান এই গ্যাস সংকট কাটিয়ে উঠতে আরও কয়েকদিন সময় লেগে যেতে পারে। সংশ্লিষ্ট সূত্র বলছে, গ্যাস সরবরাহ সমস্যা সমাধান হতে আরও কয়েকদিন অর্থাৎ ১০ এপ্রিল পর্যন্ত সময় লেগে যেতে পারে।

এদিকে বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ বিষয়ে জানিয়েছে, বিবিয়ানা গ্যাস ফিল্ডে জরুরি রক্ষণাবেক্ষণের জন্য কোনো কোনো এলাকায় গ্যাসের স্বল্প চাপের সৃষ্টি হচ্ছে। এ কারণে কিছু কিছু গ্যাসচালিত বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে বিঘ্ন ঘটছে। ফলে কোনো কোনো এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হতে পারে। অভিজ্ঞ প্রকৌশলীবৃন্দ রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজ করে যাচ্ছেন। খুব দ্রুততম সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে আশা করা যাচ্ছে। 

আরও

রাজাপুরে ইয়াবাসহ বিএনপি নেতার ছেলে আটক

রাজাপুরে ইয়াবাসহ বিএনপি নেতার ছেলে আটক

অন্যদিকে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ফেসবুক পেজে একটি পোস্টে লিখেছেন, বিবিয়ানা গ্যাস ফিল্ডের জরুরি রক্ষণাবেক্ষণের জন্য বেশকিছু এলাকার গ্রাহকবৃন্দ গ্যাস সংকটে পড়েছেন। অনাকাঙ্ক্ষিত এ ভোগান্তির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।

মন্ত্রণালয় সূত্র জানা গেছে, দেশের বড় গ্যাসক্ষেত্রগুলোর মধ্যে বিবিয়ানা অন্যতম। সেই ক্ষেত্রের ছয়টি কূপ থেকে গ্যাস উত্তোলন বন্ধ হয়ে গেছে। এতে ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের জোগানের সংকট তৈরি হয়েছে। যার প্রভাব পড়েছে রাজধানী ঢাকায়। সংকট কাটিয়ে গ্যাসের চাপ স্বাভাবিক হতে কমপক্ষে ১০ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিবিয়ানার ছয়টি কূপ থেকে গত শনিবার রাতে গ্যাস উত্তোলনের সময় বালি উঠতে শুরু করে। এ কারণে গ্যাস উত্তোলন কাজ বন্ধ করে দিতে হয়। ওই রাতেই প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সংকট দেখা দেয়। যার প্রভাব পড়ে সরবরাহ ব্যবস্থায়।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

কলাপাড়ায় এক নারী পুলিশ সদস্যর মরদেহ উদ্ধার

কলাপাড়ায় এক নারী পুলিশ সদস্যর মরদেহ উদ্ধার

রাজধানীর আগারগাঁও, শেওড়াপাড়া, মোহাম্মদপুর, কাফরুল, আদাবর, বনশ্রী, রামপুরা, আজিমপুর, লালবাগ, ধামমন্ডি, সিদ্ধেশ্বরী, কাঁঠালবাগান, মিরপুর, ক্রিসেন্ট রোড, জিগাতলা, শ্যামলী, কল্যাণপুর, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, মতিঝিল, সেগুনবাগিচা, নারিন্দা, মিরপুর ১, ২ ও ১০ নম্বর এলাকায় গতকাল গ্যাসের সংকট দেখা দেয়।  

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এ বিষয়ে জানতে চাইলে পেট্রোবাংলার সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিবিয়ানার কূপ থেকে গ্যাস উত্তোলনের সময় বালি উঠতে শুরু করে। এ কারণে বন্ধ করে দিতে হয় উৎপাদন। এতে রাতে প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সংকট দেখা দেয়। আবাসিক এলাকায় সাধারণত প্রায় ২৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। এখন সরবরাহ হচ্ছে প্রায় ১৯০০ মিলিয়ন ঘনফুট।তিনি বলেন, কূপ মেরামত করতে কিছুটা সময় লাগবে, ফলে কিছুটা ঘাটতি থেকে যাবে। ৮ এপ্রিল আমাদের একটি এলএনজির কার্গো পৌঁছাবে। এরপর ১০ এপ্রিল নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।

রমজানে এমন গ্যাস সংকটের বিষয়ে ব্যাপক সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। গ্রিন রোডের বাসিন্দা খাদিজাতুর তৌহুরা নামের এক গৃহিনী বলেন, মাস গেলেই নিয়মিত গ্যাসের বিল দিতে হয়। কিন্তু প্রায় প্রায় গ্যাসের চাপ থাকে না। এরমধ্যে গতকাল ছিল প্রথম রমজান, কিন্তু বাসায় ইফতারি বানাতে পারিনি। সব বাইরে থেকে কিনে আনতে হয়েছে। রমজান মাসে গ্যাসের সংকটে যে আমাদের কত বড় সমস্যা হয় একথা বোঝানো যাবে না। আজও গ্যাস সংকট, বলতে গেলে গ্যাসের কোনো চাপই নেই।

মোহম্মাদপুর এলাকার বাসিন্দা মোখলেছুর রহমান বলেন, আমার বাসায় সকালের দিকে গ্যাস চলে যায়, পরে ইফতারের কিছু আগে গ্যাস আসলেও চাপ ছিল খুব কম। যা দিয়ে কোনো কিছু রান্না করা সম্ভব হয়নি। আজও গ্যাসের চাপ কম। রমজানের দ্বিতীয় দিনেও বাইরে থেকে কিনে এনে খেতে হবে আমাদের।

শেওড়াপাড়ার বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন কারওয়ান বাজারের একটি বেসরকারি অফিসে চাকরি করেন। গ্যাস না থাকার বিষয়ে তিনি বলেন, কাল হঠাৎ দুপুরের পর আমার স্ত্রী ফোন করে বললো ইফতারি বাইরে থেকে কিনে আনতে হবে, বাসায় গ্যাস নেই। যে কারণে অফিস শেষে ইফতারি বাইরে থেকে কিনে নিয়ে বাসায় গেলাম। রাতে গ্যাস এসেছিল কিন্তু চাপ খুব কম ছিল। আজও স্ত্রী ফোন করে জানিয়েছে গ্যাসের চাপ কম। রমজান মাসে ইফতারি সেহেরিসহ কত কিছু থাকে, এরমধ্যে যদি গ্যাস না পাওয়া যায় তাহলে এই ভোগান্তির সমাধান কী?

 

এদিকে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এ বিষয়ে দুঃখ প্রকাশ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- শেভরন পরিচালিত বিবিয়ানা গ্যাস ফিল্ডের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য হ্রাসকৃত হারে গ্যাস সরবরাহের কারণে বিভিন্ন এলাকায় গ্যাস স্বল্পতার সৃষ্টি হতে পারে।

সর্বশেষ সংবাদ

টেকনাফে বিদ্যুৎস্পৃষ্টে চনা-মুড়ি বিক্রেতার মৃত্যু

টেকনাফে বিদ্যুৎস্পৃষ্টে চনা-মুড়ি বিক্রেতার মৃত্যু

রাজাপুরে ইয়াবাসহ বিএনপি নেতার ছেলে আটক

রাজাপুরে ইয়াবাসহ বিএনপি নেতার ছেলে আটক

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে তিন মাস সরকার

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে তিন মাস সরকার

ঢাকায় সিসি ক্যামেরায় ধরা পড়লেই মামলা

ঢাকায় সিসি ক্যামেরায় ধরা পড়লেই মামলা

জনপ্রশাসনে বদলির নীতিতে সততা ও দক্ষতার ওপর জোর-প্রধানমন্ত্রী

জনপ্রশাসনে বদলির নীতিতে সততা ও দক্ষতার ওপর জোর-প্রধানমন্ত্রী

জনপ্রিয় সংবাদ

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

এ সম্পর্কিত আরও পড়ুন

টেকনাফে বিদ্যুৎস্পৃষ্টে চনা-মুড়ি বিক্রেতার মৃত্যু

টেকনাফে বিদ্যুৎস্পৃষ্টে চনা-মুড়ি বিক্রেতার মৃত্যু

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে গোয়ালঘরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ বাদশা (৩৫) নামে এক চনা-মুড়ি বিক্রেতার মৃত্যু হয়েছে। তিনি স্থানীয়ভাবে ‘চনা বাদশা’ নামে পরিচিত ছিলেন। রবিবার (৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব সিকদারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে। নিহত মোহাম্মদ বাদশা ওই এলাকার মৃত দিলদার আহমদ দিলুর ছেলে। তিনি

রাজাপুরে ইয়াবাসহ বিএনপি নেতার ছেলে আটক

রাজাপুরে ইয়াবাসহ বিএনপি নেতার ছেলে আটক

ঝালকাঠির রাজাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ উপজেলা বিএনপির সভাপতির ছেলেসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২ মে) রাতে উপজেলার বাদুরতলা রোডের খাড়াকান্দা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের পরিচয় নিশ্চিত করেছে রাজাপুর থানা পুলিশ। আটকরা হলেন শুক্তাগড় ইউনিয়নের বামনকাঠি এলাকার বাসিন্দা এবং উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদের ছেলে আহমিদ বিন আজাদ ওরফে আলিফ (২২), এবং

দক্ষিণ সুরমায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৭ শ্রমিক

দক্ষিণ সুরমায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৭ শ্রমিক

সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় পিকআপ ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাত নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। রবিবার (৩ মে) সকাল ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের তেলিবাজার ব্রিজ সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির। তিনি জানান, নিহত শ্রমিকরা একটি ডিআই পিকআপ ভ্যানে করে নির্মাণকাজের উদ্দেশ্যে সুনামগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি

ফজরের নামাজে ইমামকে হত্যা, ঘাতক গ্রেফতার

ফজরের নামাজে ইমামকে হত্যা, ঘাতক গ্রেফতার

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাে ফজরের নামাজ চলাকালে মসজিদের ভেতরে নির্মম হত্যাকাণ্ডের ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। রবিবার (৩ মে) ভোরে উপজেলার ভুনবীর ইউনিয়নের লইয়ারকুল ফোরকানিয়া জামে মসজিদের বারান্দায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হাফিজ উল্লা (৮০), পশ্চিম লইয়ারকুল গ্রামের মৃত মসফ উল্লার ছেলে। অভিযুক্ত মোঃ জসিম উদ্দিন (৩২) একই গ্রামের বাসিন্দা এবং শওকত আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই অভিযুক্তকে

প্রবল বৃষ্টি ও ঝড়ে হবিগঞ্জে বোরো ধানের বিপর্যয়

প্রবল বৃষ্টি ও ঝড়ে হবিগঞ্জে বোরো ধানের বিপর্যয়

টানা কয়েকদিনের প্রবল বর্ষণ ও কালবৈশাখী ঝড়ে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায় বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার বিভিন্ন হাওর ও নিম্নাঞ্চলের হাজার হাজার হেক্টর জমির ফসল পানির নিচে তলিয়ে গিয়ে কৃষকদের মাঝে চরম উদ্বেগ ও হতাশা সৃষ্টি হয়েছে। জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত জেলার মোট ৫ হাজার ৬২৩ হেক্টর জমির বোরো ধান পানিতে নিমজ্জিত হয়েছে। হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায়