রবিবার, ৩ মে, ২০২৬২১ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

১০ হাজার কি. মি. নৌপথ তৈরি করা হচ্ছে: প্রতিমন্ত্রী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ এপ্রিল ২০২২, ১৯:২৬

শেয়ার করুনঃ
১০ হাজার কি. মি. নৌপথ তৈরি করা হচ্ছে: প্রতিমন্ত্রী

সারা দেশে ১০ হাজার কিলোমিটার নৌপথ তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সেই সঙ্গে অল্প কিছুদিনের মধ্যে রাজধানীর পাশের বুড়িগঙ্গা নদীতে নৌভ্রমণ করা যাবে বলেও তিনি জানান।সোমবার (৪ এপ্রিল) জাতীয় সংসদে মোংলা বন্দর কর্তৃপক্ষ বিলের ওপর আলোচনায় খালিদ মাহমুদ চৌধুরী প্রসঙ্গক্রমে এ কথা জানান।  বিলের ওপর আলোচনায অংশ নিয়ে বিরোধী দলের সদস্যরা বন্দরে দুর্নীতির অভিযোগ তোলেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।

আলোচনায় অংশ নিয়ে বিরোধী দল জাতীয় পার্টির সদস্য রুস্তম আলী ফরাজী বলেন, এই বন্দর থেকে গাড়ি উধাও হয়ে যায়। এখানে চুরি হয়, মাদক চোরাচালান হয়। এসব বন্ধ করতে হবে। এই বন্দরটি ২০০৮ সাল পর্যন্ত মৃত বন্দর ছিলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে এই বন্দরটি সচল হয়। তবে যে দুষ্ট চক্র আছে তাদের প্রতিহত করতে হবে।গণফোরামের সদস্য মোকাব্বির খান বলেন, এই আইনে বন্দর কর্তৃপক্ষকে ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে। যাতে মনে হচ্ছে অনেক সমন্বয়হীনতা আছে। এটা দুর্নীতি ব্যাপকভাবে উৎসাহিত করবে। দুর্নীতি ব্যাপকভাবে প্রসার লাভ করবে।

আরও

রাজাপুরে পুলিশ সদস্যের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যার অভিযোগ, লাশ উদ্ধার

রাজাপুরে পুলিশ সদস্যের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যার অভিযোগ, লাশ উদ্ধার

জাতীয় পার্টির সদস্য ফখরুল ইমাম তার বক্তব্যে মোকাব্বিরের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন।জাতীয় পার্টির মুজিবুল হক চুন্ন বলেন, নৌপরিবহন প্রতিমন্ত্রী বুড়িগঙ্গা নদীর দখল মুক্ত করেছেন সাহসিকতার সঙ্গে। তিনি অবৈধ দখলমুক্ত করে জায়গা উদ্ধার করে সরকারের অধীনে এনেছেন। আমরা ভালো কাজের জন্য ধন্যবাদ জানাই।

জাতীয় পার্টির রওশন আরা মান্নান বলেন, বুড়িগঙ্গা দখল মুক্ত করা হয়েছে। কিন্তু এটা আবার দখল হয়ে যেতে পারে। এতো কষ্ট করে দখলমুক্ত করা হয়েছে। এটা যেন আর দখল হতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এক সময় বুড়িগঙ্গায় নৌবিহার হতো, এটা যদি এই সরকারের সময় আবার চালু হয় তাহলে ভালো হবে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

কলাপাড়ায় এক নারী পুলিশ সদস্যর মরদেহ উদ্ধার

কলাপাড়ায় এক নারী পুলিশ সদস্যর মরদেহ উদ্ধার

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

বিএনপির রুমিন ফারহানা বলেন, বন্দরে দুর্নীতি আছে। পণ্য ছাড় করাতে বন্দরগুলো যথেষ্ট সেবা দিতে পারছে না। এর মধ্যেই ভারতকে পণ্য পরিবহনে বন্দর ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এতে ভারতের অনেক সাশ্রয় হবে। বিনিময়ে আমাদের কি আসবে?

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ১৯৯৬ সালের আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মৃতপ্রায় এই বন্দরকে সচল করার উদ্যোগ নেওয়া হয় এবং কিছু উদ্যোগ বাস্তবায়ন হয়। কিন্তু পরে জামায়াত-বিএনপি এসে আবার পূর্বের অবস্থায় নিয়ে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গত ১৩ বছরে এই বন্দরে অনেক উন্নয়ন হয়েছে। পদ্মাসেতু হয়ে গেলে এই বন্দর অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

খালিদ মাহমুদ চৌধুরী বিএনপির রুমিন ফারহানার ঘুষ দুর্নীতির অভিযোগের সমালোচনা করে বলেন, ঘুষ দুর্নীতির কি সমস্যা তা আপনারা হারে হারে টের পাচ্ছেন। আপনাদের একজন পলাতক এবং একজন জেলে। আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছি। এখন আর হাওয়া ভবন নাই, হাওয়া ভবন হাওয়া হয়ে গেছে। যারা চোর অন্যদেরকে তাদের বেশি বেশি করে চোর মনে হয়। প্রাধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী ও যুগোযোগী ও দুরদর্শী সিদ্ধান্তের কারণে এই বন্দরের উন্নয়ন ঘটছে।

সর্বশেষ সংবাদ

টেকনাফে বিদ্যুৎস্পৃষ্টে চনা-মুড়ি বিক্রেতার মৃত্যু

টেকনাফে বিদ্যুৎস্পৃষ্টে চনা-মুড়ি বিক্রেতার মৃত্যু

রাজাপুরে ইয়াবাসহ বিএনপি নেতার ছেলে আটক

রাজাপুরে ইয়াবাসহ বিএনপি নেতার ছেলে আটক

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে তিন মাস সরকার

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে তিন মাস সরকার

ঢাকায় সিসি ক্যামেরায় ধরা পড়লেই মামলা

ঢাকায় সিসি ক্যামেরায় ধরা পড়লেই মামলা

জনপ্রশাসনে বদলির নীতিতে সততা ও দক্ষতার ওপর জোর-প্রধানমন্ত্রী

জনপ্রশাসনে বদলির নীতিতে সততা ও দক্ষতার ওপর জোর-প্রধানমন্ত্রী

জনপ্রিয় সংবাদ

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

এ সম্পর্কিত আরও পড়ুন

টেকনাফে বিদ্যুৎস্পৃষ্টে চনা-মুড়ি বিক্রেতার মৃত্যু

টেকনাফে বিদ্যুৎস্পৃষ্টে চনা-মুড়ি বিক্রেতার মৃত্যু

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে গোয়ালঘরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ বাদশা (৩৫) নামে এক চনা-মুড়ি বিক্রেতার মৃত্যু হয়েছে। তিনি স্থানীয়ভাবে ‘চনা বাদশা’ নামে পরিচিত ছিলেন। রবিবার (৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব সিকদারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে। নিহত মোহাম্মদ বাদশা ওই এলাকার মৃত দিলদার আহমদ দিলুর ছেলে। তিনি

রাজাপুরে ইয়াবাসহ বিএনপি নেতার ছেলে আটক

রাজাপুরে ইয়াবাসহ বিএনপি নেতার ছেলে আটক

ঝালকাঠির রাজাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ উপজেলা বিএনপির সভাপতির ছেলেসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২ মে) রাতে উপজেলার বাদুরতলা রোডের খাড়াকান্দা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের পরিচয় নিশ্চিত করেছে রাজাপুর থানা পুলিশ। আটকরা হলেন শুক্তাগড় ইউনিয়নের বামনকাঠি এলাকার বাসিন্দা এবং উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদের ছেলে আহমিদ বিন আজাদ ওরফে আলিফ (২২), এবং

দক্ষিণ সুরমায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৭ শ্রমিক

দক্ষিণ সুরমায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৭ শ্রমিক

সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় পিকআপ ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাত নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। রবিবার (৩ মে) সকাল ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের তেলিবাজার ব্রিজ সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির। তিনি জানান, নিহত শ্রমিকরা একটি ডিআই পিকআপ ভ্যানে করে নির্মাণকাজের উদ্দেশ্যে সুনামগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি

ফজরের নামাজে ইমামকে হত্যা, ঘাতক গ্রেফতার

ফজরের নামাজে ইমামকে হত্যা, ঘাতক গ্রেফতার

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাে ফজরের নামাজ চলাকালে মসজিদের ভেতরে নির্মম হত্যাকাণ্ডের ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। রবিবার (৩ মে) ভোরে উপজেলার ভুনবীর ইউনিয়নের লইয়ারকুল ফোরকানিয়া জামে মসজিদের বারান্দায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হাফিজ উল্লা (৮০), পশ্চিম লইয়ারকুল গ্রামের মৃত মসফ উল্লার ছেলে। অভিযুক্ত মোঃ জসিম উদ্দিন (৩২) একই গ্রামের বাসিন্দা এবং শওকত আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই অভিযুক্তকে

প্রবল বৃষ্টি ও ঝড়ে হবিগঞ্জে বোরো ধানের বিপর্যয়

প্রবল বৃষ্টি ও ঝড়ে হবিগঞ্জে বোরো ধানের বিপর্যয়

টানা কয়েকদিনের প্রবল বর্ষণ ও কালবৈশাখী ঝড়ে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায় বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার বিভিন্ন হাওর ও নিম্নাঞ্চলের হাজার হাজার হেক্টর জমির ফসল পানির নিচে তলিয়ে গিয়ে কৃষকদের মাঝে চরম উদ্বেগ ও হতাশা সৃষ্টি হয়েছে। জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত জেলার মোট ৫ হাজার ৬২৩ হেক্টর জমির বোরো ধান পানিতে নিমজ্জিত হয়েছে। হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায়