বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬১৩ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

অবরুদ্ধ গৃহবধূ, বাহিরে শিশু সন্তানদের আর্তনাদ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ এপ্রিল ২০২২, ২৩:১৭

শেয়ার করুনঃ
অবরুদ্ধ গৃহবধূ, বাহিরে শিশু সন্তানদের আর্তনাদ

নওগাঁর পতœীতলা উপজেলায় এক গৃহবধূকে বিতাড়িত করতে গত তিন মাস ধরে স্বামীর বাড়িতে নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ২৫ বছর বয়সী ওই গৃহবধূর নাম আমিনা বেগম। বর্তমানে তার দুই শিশুকন্যাকে কৌশলে বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে। বাড়ির ভেতরে অবস্থান করা মায়ের কাছে তাদের যেতে দেয়া হচ্ছে না।

 এ ঘটনার প্রতিকার চেয়ে গৃহবধূর মা লাইলি বেগম থানায় মামলা করতে গেলে মামলা নেয়া হয়নি বলেও অভিযোগ রয়েছে। গৃহবধূর অভিযুক্ত স্বামী ফারুক ইসলাম থাকেন ব্রুনাইয়ে। উপজেলার নজিপুর পৌরসভার হরিরামপুর পশ্চিমপাড়ায় এই আদম ব্যপারীর বাড়ি।

আরও

মৌলভীবাজারে ক্রিকেট খেলায় জোরে বল করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

মৌলভীবাজারে ক্রিকেট খেলায় জোরে বল করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

গৃহবধূর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আট বছর আগে ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের ভেড়ম সোনাদিঘী গ্রামের ফারুকের সঙ্গে পতœীতলার আকবরপুর ইউনিয়নের বনী গ্রামের আমিনার বিয়ে হয়। মেয়ের সুখের কথা ভেবে বিয়ের সময় ২ লাখ যৌতুকও দিয়েছিল আমিনার পরিবার। ব্রুনাইয়ে চাকরি দেয়ার নামে এলাকার বিভিন্ন মানুষকে নিয়ে যান ফারুক। এর মধ্যে অনেকেই প্রতারিত হয়ে ফিরে এসেছেন।

কয়েক বছর আগে শ্বশুরবাড়ি থেকে ২৯ লাখ টাকা নিয়ে পতœীতলা উপজেলার নজিপুর পৌরসভার হরিরামপুর পশ্চিমপাড়ায় জমি কিনে চারতলা বাড়ি নির্মাণ করেছেন ফারুক। দেশে এলে স্ত্রীকে নিয়ে এই বাড়িতেই থাকতেন তিনি। এর মধ্যে ফারহানা ফিন্নি ও ফারিয়া আক্তার রাখি নামে তাদের দুই কন্যার জন্ম হয়। তাদের বয়স যথাক্রমে ৬ ও ৩ বছর। এ ছাড়া ওই বাড়িতে ফারুকের শাশুড়ি ও শালিকাও বসবাস করতেন। সর্বশেষ তিন বছর আগে দেশে এসেছিলেন ফারুক। এক বছর আগে এক ব্যক্তিকে বিদেশ নিয়ে যান তিনি।

আরও

হাকিমপুরে শিক্ষার্থী হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান আটক

অবরুদ্ধআর্তনাদ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
হাকিমপুরে শিক্ষার্থী হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান আটক

অভিযোগ উঠেছে, বিদেশে নিয়ে যাওয়া ওই ব্যক্তির স্ত্রীর সঙ্গে মোবাইলে পরকীয়া শুরু করেন ফারুক। এরপর থেকেই সংসারে অশান্তি শুরু। বিদেশ থেকেই স্ত্রীকে মোবাইলের মাধ্যমে তালাক দেন তিনি। গত তিন মাস ধরে ছেলের নির্দেশে ওই বাসায় অবস্থান করছেন ফারুকের মা। আমিনাকে ওই বাড়ি থেকে বের করে দিতে চায় ফারুকের পরিবার।কিন্তু আমিনা নাছোড়বান্দা। শ্বশুরবাড়ির লোকজন একের পর এক নির্যাতন চালালেও বাড়ি ছেড়ে যেতে তিনি নারাজ। এ অবস্থায় একটি কৌশল বেছে নেয় ফারুকের পরিবার। গত সোমবার আমিনার দুই কন্যা নানির সঙ্গে বাড়ির বাইরে দোকানে গেলে বাসার মূল দরজায় তালা ঝুলিয়ে দেয়া হয়। কিছুক্ষণ পর কন্যারা ফিরে আসলেও তাদের আর বাড়িতে ঢুকতে দেয়া হয়নি। ধারণা করা হচ্ছে, কন্যাদের টানে আমিনা বাড়ির বাইরে এলেই তার জন্য ওই বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে।

কন্যাদের বাইরে রাখার প্রতিবাদ করার কারণে শাশুড়ি, দেবর-ননদ ও ম্যানেজার বেলাল আমিনাকে মারধর করেন। এতে আমিনার নাক ফেটে গেলেও তাকে চিকিৎসা দেয়া সম্ভব হয়নি।বিষয়টি নিয়ে ইতোপূর্বে সালিশ বৈঠক করেছেন উপজেলা চেয়ারম্যান। সেখানে খাওয়া পরা ও মেয়েদের পড়াশুনা বাবদ ফারুক মাসে ১২ হাজার টাকা দেবেন এমন সিদ্ধান্ত হয়। আর ফারুক দেশে আসার পর তালাকের বিষয়টি সুরাহা হবে বলেও জানিয়ে দেয়া হয়। কিন্তু গত তিন মাসে কন্যাদের জন্য মাত্র ৫ হাজার টাকা পাঠিয়েছেন ফারুক।

গৃহবধুর মা লাইলি বেগম বলেন, ‘মেয়ের সঙ্গে আমাকে থাকার জন্য জামাই অনুরোধ করেছিল। পরে নিজের জায়গা জমি বিক্রি করে প্রায় ২৯ লাখ টাকা দিয়ে নজিপুর শহরে জমি কেনা ও বাসার কাজে খরচ করা হয়। গত চার বছর মেয়ের সঙ্গে ছিলাম। কিন্তু গত তিন মাস ধরে আমার মেয়ের ওপর তার শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করছে। দুই নাতনি মায়ের কাছে যেতে পারছে না। তাদের বাড়িতে ঢুকতে দেয়া হচ্ছে না। নাতনিরা আমার কাছে অনেক কান্নাকাটি করছে। থানায় অভিযোগ দিতে গিয়েছিলাম। কিন্তু অভিযোগ নেয়নি। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।’

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

ভুক্তভোগী আমিনা বলেন, ‘স্বামীর পরকিয়ায় জড়িত হবার পর থেকে সংসারে অশান্তি শুরু হয়েছে। স্বামী এখন বিদেশে। কিন্তু কয়েকদিন আগেও স্বামী তার ম্যানেজার বেলালের মাধ্যমে পরকিয়ার ওই মহিলা নিপাকে আমার বাসায় জোর করে রাখে। কারণে অকারণে আমাকে শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করছে। পুলিশকে ফোন করেছিলাম কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি। আমার জীবন নিয়ে শঙ্কায় আছি। আমার দুই মেয়ে আমার কাছে আসতে পারছে না। সবকিছু জানার পরও প্রশাসন কেন চুপ আছে। কেন আমার পাশে দাঁড়াচ্ছে না।’

আমিনার শ্বাশুড়ি ফাতেমা বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ছেলে বিদেশ থাকে। ছেলের কথায় তিন মাস থেকে তার বাসায় থাকছি। ছেলের বউকে কোনো নির্যাতন করা হয়নি। বরং আমাকেই মারপিট করেছে। এ ছাড়া আমার ছেলে অন্য কোনো মেয়ের সাথে পরকীয়া করে না।’বাসার মূল দরজায় তালা, নাতনীদের স্কুলে যেতে না দেয়া ও খাবার দেয়া হয় না এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘দরজা খোলায় আমার ছেলের নিষেধ আছে। এর বেশি কিছু বলতে চাই না।

স্থানীয় বাসিন্দা রুবেল হোসেন বলেন, ‘মেবাইলে তালাক দিলেই কি তালাক হয়? তালাকের আইন আছে। বেশ কিছুদিন ধরে আমিনা বেগমের কান্না ও চিৎকার শোনা যাচ্ছে। বাসায় কিছুদিন থেকে ফারুকের মাও আছে। ছেলে যা বলে তিনি তাই করেন।

জান্নাতুন বেগম নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘আমিনা বেগমের দুই মেয়েকে কয়েকদিন ধরে বাড়িতে ঢুকতে দেয়া হচ্ছে না। এটা কী ধরনের নির্মম কাজ। এর একটা বিহিত দরকার।

পতœীতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল গাফফার বলেন, ‘তিন মাস আগে ওই পরিবারের উভয়পক্ষকে নিয়ে বসে বাচ্চাদের ভরণপোষণ ও পড়াশুনার বিষয়ে সিদ্ধান্ত হয়। তারা মেনেও নিয়েছেন। এ ছাড়া ওই গৃহবধুর স্বামী যেহেতু বিদেশে থাকেন, তাই তিনি দেশে ফিরে আসলে তারা তাদের মতো সিদ্ধান্ত নেবেন।এ সময় দুই কন্যাকে বাড়িতে ঢুকতে না দেয়া এবং থানায় অভিযোগ না নেয়ার বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলেও জানিয়েছেন চেয়ারম্যান।

বিষয়টি নিয়ে পতœীতলা থানার ওসি শামসুল আলম শাহ বলেন, ‘ওই পরিবারের বিষয়ে থানায় লিখিত কোনো অভিযোগ দেয়া হয়নি। গৃহবধূকে নির্যাতন করা হয়েছে জানিয়ে তার মায়ের মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে দুই পুলিশ সদস্য পাঠানো হয়েছিল। তখন সবকিছু স্বাভাবিক ছিল। তবে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছে। আমরা তাদের শান্তভাবে বসবাসের অনুরোধ করেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা

সর্বশেষ সংবাদ

ভোট কারচুপির দাবি, সংসদে গেলেও লড়াই চলবে: জামায়াত আমির

ভোট কারচুপির দাবি, সংসদে গেলেও লড়াই চলবে: জামায়াত আমির

পিলখানা ট্র্যাজেডি জাতির ইতিহাসে কলঙ্ক: সেনাপ্রধান

পিলখানা ট্র্যাজেডি জাতির ইতিহাসে কলঙ্ক: সেনাপ্রধান

দেশের সার্বভৌমত্বে আঘাত ছিল পিলখানা ঘটনা: প্রধানমন্ত্রী

দেশের সার্বভৌমত্বে আঘাত ছিল পিলখানা ঘটনা: প্রধানমন্ত্রী

মৌলভীবাজারে ক্রিকেট খেলায় জোরে বল করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

মৌলভীবাজারে ক্রিকেট খেলায় জোরে বল করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

জনগন আমাকে বিনা পয়সায় এমপি বানাইছে: এমপি হাসনাত

জনগন আমাকে বিনা পয়সায় এমপি বানাইছে: এমপি হাসনাত

জনপ্রিয় সংবাদ

মহিলা এমপি হিসেবে শিল্পী রেজাকে চান নেতাকর্মীরা

মহিলা এমপি হিসেবে শিল্পী রেজাকে চান নেতাকর্মীরা

নৌযাত্রীদের জন্য ছয় বছর ধরে ফ্রি ইফতার

নৌযাত্রীদের জন্য ছয় বছর ধরে ফ্রি ইফতার

কাতার-বাহরাইন থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

কাতার-বাহরাইন থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ঈদুল ফিতরের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম শুরু

ঈদুল ফিতরের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম শুরু

একনেক পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত

একনেক পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত

এ সম্পর্কিত আরও পড়ুন

মৌলভীবাজারে ক্রিকেট খেলায় জোরে বল করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

মৌলভীবাজারে ক্রিকেট খেলায় জোরে বল করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

রাজনগর উপজেলাে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে তারেক রহমান (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার ঘরগাঁও এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত তারেক ঘরগাঁও গ্রামের গাজী মিয়ার ছেলে। অভিযুক্ত আতিক নিহতের সমবয়সী এবং একই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ঘরগাঁও এলাকার একটি মাঠে স্থানীয় যুবকরা ক্রিকেট খেলছিল। খেলার একপর্যায়ে

জনগন আমাকে বিনা পয়সায় এমপি বানাইছে: এমপি হাসনাত

জনগন আমাকে বিনা পয়সায় এমপি বানাইছে: এমপি হাসনাত

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জেলার জনগণের জন্য নাগরিকবান্ধব দেবীদ্বার গড়ে তোলার অঙ্গীকার করেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা সভায় তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, “জনগণ আমাকে বিনা পয়সায় এমপি বানিয়েছে। একটুও খরচ হয়নি। তাই আমার দায়বদ্ধতা দেবীদ্বারের মানুষদের প্রতি। আমি

হাকিমপুরে শিক্ষার্থী হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান আটক

হাকিমপুরে শিক্ষার্থী হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান আটক

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের হওয়া দুই শিক্ষার্থী হত্যার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কাওসার রহমানকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ১নং খট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত কাওসার রহমান খট্রামাধবপাড়া ইউনিয়নের চকভবানিপুর গ্রামের আশরাফ আলীর ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন। তবে ইউনিয়ন

বানারীপাড়ায় এক বিএনপি নেতা বহিস্কার আরেকজনের পদ স্থগিত

বানারীপাড়ায় এক বিএনপি নেতা বহিস্কার আরেকজনের পদ স্থগিত

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বরিশালের বানারীপাড়া উপজেলায় দুই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। উপজেলার ইলুহার ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান মিরাজকে দল থেকে বহিষ্কার এবং সহসভাপতি শাহাদাত হোসেন মেননএর পদ স্থগিত করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহ্ আলম মিঞা ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা

মৌলভীবাজারে ৪৫টি ইটভাটার সব-ই অবৈধ, হুমকিতে ফসলি জমি ও জনস্বাস্থ্য

মৌলভীবাজারে ৪৫টি ইটভাটার সব-ই অবৈধ, হুমকিতে ফসলি জমি ও জনস্বাস্থ্য

আইন লঙ্ঘন করে মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় অবৈধ ইটভাটার কার্যক্রম অব্যাহত রয়েছে। কৃষিজমি, শিক্ষা প্রতিষ্ঠান ও লোকালয়ের পাশেই এসব ভাটা পরিচালিত হওয়ায় পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব পড়ছে। চিমনি থেকে নির্গত কালো ধোঁয়া ও ছাইয়ে দূষিত হচ্ছে বাতাস, ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী জেলায় মোট ৪৫টি ইটভাটা রয়েছে, যার সবকটিই বর্তমানে অবৈধ। এর মধ্যে ২৩টি ভাটার পূর্বে