রবিবার, ৩ মে, ২০২৬২১ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

রাজনৈতিক দল হিসেবে বিএনপি ব্যর্থ: কাদের

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ এপ্রিল ২০২২, ২২:৩৬

শেয়ার করুনঃ
রাজনৈতিক দল হিসেবে বিএনপি ব্যর্থ: কাদের

রাজনৈতিক দল হিসেবে বিএনপি আজ সম্পূর্ণ ব্যর্থ ও দেউলিয়া বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, তাদের (বিএনপির) শীর্ষ নেতারা দুর্নীতিতে আকন্ঠ নিমজ্জিত হয়ে আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত, পলাতক ও দেশান্তরী। শীর্ষ নেতাদের দুর্নীতির দায় রাজনৈতিকভাবে বয়ে বেড়াচ্ছে বিএনপি।শুক্রবার (১ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুলসহ বিএনপি নেতাদের প্রতিদিনের বক্তব্য-বিবৃতি রাজনীতির সব ধরনের শিষ্টাচার ও শালীনতা লঙ্ঘন করে চলছে। তাদের বক্তব্য ও বিবৃতি সম্পূর্ণ মিথ্যাচার ও অপপ্রচারে পরিপূর্ণ। যেনতেন প্রকারে বিএনপি আজ ক্ষমতা দখলে এতই উন্মত্ত যে তাদের বক্তব্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। বিএনপি নেতাদের এ ধরনের বেপরোয়া ও দায়িত্বহীন বক্তব্য বাংলাদেশের রাজনীতিতে সঙ্কট সৃষ্টির ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়।

আরও

গোয়ালন্দে প্রধান শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তকে গ্রেফতারের দাবি

গোয়ালন্দে প্রধান শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তকে গ্রেফতারের দাবি

তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা আজ হতাশ। একেক নেতা একেক সময় ভিন্ন ভিন্ন সুরে কথা বলছেন। কখনো নির্বাচনকালীন সরকার, কখনো নিরপেক্ষ সরকার, কখনো জাতীয় সরকারের কথা বলে রাজনীতির মাঠ গরম করার ষড়যন্ত্র করছেন, যা কখনো সফল হবে না। সংবিধানসম্মতভাবে যথাসময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিবৃতিতে ওবায়দুল কাদের আরও বলেন, স্বাধীন বাংলাদেশে ভোট ডাকাতি ও গণতন্ত্র হত্যার জনক বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। জিয়াউর রহমান ১৯৭৭ সালে কথিত হ্যাঁ/না ভোটের মাধ্যমে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে একটি প্রহসনে পরিণত করেছিলেন। পরবর্তীতে খালেদা জিয়ার বিএনপি ভোটার তালিকায় এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটার সৃষ্টির মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতাকে চিরদিনের মতো কুক্ষিগত করে রাখতে চেয়েছিল।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

রাজাপুরে ইয়াবাসহ বিএনপি নেতার ছেলে আটক

রাজাপুরে ইয়াবাসহ বিএনপি নেতার ছেলে আটক

তিনি বলেন, রাজনীতির মাঠ থেকে বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য হাওয়া ভবনের পৃষ্ঠপোষকতায় ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। হত্যা-ক্যু ও ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি ক্ষমতা দখল করলেও প্রতিবারই জনরোষের কারণে তাদের বিদায় নিতে হয়েছে। স্বাধীন বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সাংবিধানিক ও গণতান্ত্রিক উপায়ে দেশের শাসনভার গ্রহণ করেছেন এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের জনগণ আজ মহান মুক্তিযুদ্ধের চেতনার আলোকে, দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। বাঙালি বীরের জাতি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি ও আদর্শকে বুকে ধারণ করে আওয়ামী লীগের লাখ লাখ নেতাকর্মী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিরোধী সব ষড়যন্ত্র মোকাবিলা করেছে। একইভাবে আগামীতেও আওয়ামী লীগ যে কোনো মূল্যে অতীতের মতো ষড়যন্ত্রকারীদের পরাজিত করবে।

জনপ্রিয় সংবাদ

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

সর্বশেষ সংবাদ

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বিমানের অস্বাভাবিক তৎপরতা, বাড়ছে যুদ্ধ আশঙ্কা

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বিমানের অস্বাভাবিক তৎপরতা, বাড়ছে যুদ্ধ আশঙ্কা

শাপলা চত্বর হত্যাকাণ্ড তদন্তে নতুন তথ্য প্রকাশ

শাপলা চত্বর হত্যাকাণ্ড তদন্তে নতুন তথ্য প্রকাশ

বরিশালে মেয়েকে পরিকল্পিত হত্যা, বিচার দাবি মায়ের

বরিশালে মেয়েকে পরিকল্পিত হত্যা, বিচার দাবি মায়ের

পুলিশের ১৭ উচ্চপদস্থ কর্মকর্তা অবসর

পুলিশের ১৭ উচ্চপদস্থ কর্মকর্তা অবসর

ববি ছাত্রদল কমিটিতে ছাত্রলীগের ঠাঁই, তীব্র বিতর্ক শুরু

ববি ছাত্রদল কমিটিতে ছাত্রলীগের ঠাঁই, তীব্র বিতর্ক শুরু

এ সম্পর্কিত আরও পড়ুন

বরিশালে মেয়েকে পরিকল্পিত হত্যা, বিচার দাবি মায়ের

বরিশালে মেয়েকে পরিকল্পিত হত্যা, বিচার দাবি মায়ের

বরিশালে গৃহবধূ আঁখি আক্তারের রহস্যজনক মৃত্যুকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ দাবি করে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন নিহতের মা মোসাম্মৎ মিনারা বেগম। একই সঙ্গে ঘটনার পর পুলিশ মামলা নিতে গড়িমসি করেছে এবং আলামত সংগ্রহে বাধা দিয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। রবিবার (৩ মে) সকাল সাড়ে ১১টায় বরিশাল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মিনারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মেয়েকে নির্মমভাবে হত্যা

ববি ছাত্রদল কমিটিতে ছাত্রলীগের ঠাঁই, তীব্র বিতর্ক শুরু

ববি ছাত্রদল কমিটিতে ছাত্রলীগের ঠাঁই, তীব্র বিতর্ক শুরু

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের ১২৭ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর সংগঠনটির ভেতরে তীব্র ক্ষোভ, বিতর্ক ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। গত শুক্রবার (১ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। তবে ঘোষণার পরপরই কমিটিতে ছাত্রলীগের সাবেক বা সক্রিয় কর্মীদের অন্তর্ভুক্তির অভিযোগ সামনে আসে। তৃণমূল নেতাকর্মীদের

গোয়ালন্দে প্রধান শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তকে গ্রেফতারের দাবি

গোয়ালন্দে প্রধান শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তকে গ্রেফতারের দাবি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দেবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার পপিকে লাঞ্ছনার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে জেলা প্রাথমিক শিক্ষক সমিতি। একই সঙ্গে অভিযুক্ত শরিফ সরদারের দ্রুত গ্রেফতার দাবি জানানো হয়েছে। রবিবার (৩ মে) বিকেল ৩টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে শিক্ষকরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে স্বাক্ষর করেন জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি আঞ্জুমান

জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলে দপ্তর সম্পাদক পদে নাজমুল হাসান, নেতাকর্মীদের মধ্যে আনন্দ

জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলে দপ্তর সম্পাদক পদে নাজমুল হাসান, নেতাকর্মীদের মধ্যে আনন্দ

জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটিতে দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) হিসেবে মো. নাজমুল হাসান নির্বাচিত হয়েছেন। এ খবরে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও সন্তোষ বিরাজ করছে। শনিবার (২ মে) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত প্যাডে আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়। নাজমুল হাসান দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। তিনি রাজপথের

গোয়ালন্দের উজানচরে ২৮০ জেলের মাঝে ভিজিএফ চাউল বিতরণ, জাটকা সংরক্ষণে সরকারি সহায়তা

গোয়ালন্দের উজানচরে ২৮০ জেলের মাঝে ভিজিএফ চাউল বিতরণ, জাটকা সংরক্ষণে সরকারি সহায়তা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে জাটকা আহরণে বিরত থাকা জেলেদের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাউল বিতরণ করা হয়েছে। রবিবার (৩ মে) বিকাল ৩টায় উজানচর ইউনিয়ন পরিষদ চত্বরে এই বিতরণ কার্যক্রম শুরু হয়। জেলেদের জীবনযাত্রা নির্বাহে সহায়তার লক্ষ্যে সরকারের এই খাদ্য সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন মৃধা। তিনি