
প্রকাশ: ৩১ মার্চ ২০২২, ২১:১০

চৈত্রের প্রচন্ড তাপে যমুনার বালুচরে হেঁটে যাওয়াই যেখানে কষ্ট সেখানে সামনে বর্ষাকালকে কেন্দ্র করে নৌকা বানানো ও মেরামতের কাজ শুরু করে দিয়েছে নৌকার কারিগররা।

তাদের বেঁচে থাকার তাগিদে এহেন কষ্ট যেন অন্তরকে নাড়া দিয়ে যায়।দুমুঠো ভাত জোগাড় করার জন্য প্রচন্ড তাপকে উপেক্ষা করে তাদের মতো করে কাজ করে যাচ্ছেন।জীবনযুদ্ধ কত কঠিন এদেরকে না দেখলে বোঝা যেত না। জীবনযুদ্ধে নামা এসকল মানুষ পরিবার নিয়ে চায় একটু শান্তিতে বাঁচতে,চায় একটু শান্তিতে ঘুমাতে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি