
প্রকাশ: ৩০ মার্চ ২০২২, ২৩:২৬

দশম গ্রেড বাস্তবায়নের দাবীতে বরিশালে মানববন্ধন করেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বুধবার সকাল সাড়ে ১০টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১০ গ্রেড বাস্তবায়নের দাবী জানান।

মানববন্ধন শেষে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।