
প্রকাশ: ৩০ মার্চ ২০২২, ২২:১০

নওগাঁর পতœীতলায় নিজের বন্দুকের গুলিতে ইয়াকুব আলী ( ৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার দুপুর ১টার দিকে উপজেলার চেরাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইয়াকুব আলী চেহারা ডাঙ্গা গ্রামের মৃত আব্দুল হামিদ এর ছেলে।
পতœীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শামসুল আলম শাহ নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার চেরাডাঙ্গা গ্রামে পরিবার ও স্বজনদের নিয়ে বসবাস করতো ইয়াকুব আলী। বিত্তশালী হওয়ায় নিরাপত্তা জনিত কারনে নিজের লাইসেন্সকৃত একটি বন্দুক ছিল তার। দুপরে সবার অজান্তেই দুই তলা বাড়ির ছাদে নিজের মাথায় ওই বন্দুক দিয়ে গুলি চালান ইয়াকুব।
ওসি আলম আরো বলেন, এ সময় তার স্ত্রী মর্জিনা গুলির শব্দ শুনতে পেয়ে এগিয়ে যান। ততক্ষণে ইয়াকুবের মৃত্যু হয়। এর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। সেই সাথে জব্দ করা হয়েছে বন্দুকটি। বন্দুক থেকে একটি গুলি চলার তথ্য পেয়েছি।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ ২৫০শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা করা হতে পারে বলেও জানান ওসি। তবে ঠিক কারনে ইয়াকুব আত্মহত্যা করলো এসব বিষয়ে আমরা তদন্ত করবো। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
