
প্রকাশ: ২৯ মার্চ ২০২২, ৫:৭

ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী জেলার গোয়ালন্দ ফায়ার সার্ভিস এলাকায় মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত এক নারীর (৪০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১৯জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে কুষ্টিয়াগামী পদ্মা গড়াই পরিবহনের একটি বাস (নং ফরিদপুর ব-০২-০০০৫) ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফায়ার সার্ভিস এলাকায় আসলে বিপরীত দিক যশোর চাচরা থেকে আসা কুমিল্লা গামী মাছ বোঝাই (যশোর ট ১১-৪৮২৬) ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাত এক পথচারী নারীর মৃত্যু হয়। এ ঘটনায় অন্তত ১৯ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে ৬ জনের অবস্থা আশংঙ্কা জনক অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। আহতদের উদ্ধারে কাজ করেছে গোয়ালন্দ ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

গোয়ালন্দ ফায়ার সার্ভিসের লিডার সাবেকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত নারীর নাম পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আহতদের দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর বিষয়টি তারা বেশী গুরুত্ব দিচ্ছেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সহকারী সার্জন ডাঃ রুহুল আমিন জানান, এ পর্যন্ত ১৯জনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।এদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।