
প্রকাশ: ২৯ মার্চ ২০২২, ১৭:৩৬

কুড়িগ্রামের রৌমারীতে নিজ বাড়িতে গলায় দড়ি দিয়ে ফাঁস দিয়েছেন আব্দুর রহিম (৩৮) নামে পুলিশের এক কনস্টেবল আত্মহত্যা করেছেন। তার স্ত্রী সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, তিনি মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন ।
গতকাল সোমবার (২৮ মার্চ) বিকেল ৪টার দিকে পুলিশ কনস্টেবল আব্দুর রহিম (৩৮) তার শোবার ঘরের পাশে ধান রাখার গোলাঘরে বাঁশের আড়ার সঙ্গে দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন। মৃত আব্দুর রহিম উপজেলার বন্দবের ইউনিয়নের দক্ষিণ টাপুরচর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে।
আব্দুর রহিম উপজেলার বন্দবের ইউনিয়নের দক্ষিণ টাপুরচর গ্রামের মৃত. দেলোয়ার হোসেনের ছেলে। তিনি জামালপুর সদর থানার ২ নং পুলিশ ফাঁড়িতে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি ২৮ দিনের ছুটি নিয়ে ১৮ মার্চ কুড়িগ্রামের রৌমারীর নিজ বাড়িতে আসেন।
মৃত পুলিশ কনস্টেবলদের স্ত্রী সাবিনা ইয়াসমিন শিল্পী জানিয়েছেন, তার স্বামী মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন। পরিবারের কাউকে না জানিয়ে তিনি ধানচাল রাখার ঘরের ভেতরে প্রবেশ করে আত্মহত্যা করেন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
এ ব্যাপারে রৌমারী থানার অফিসার ইনচার্জ মুনতাসির বিল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার সন্ধ্যার পর তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়।
পারিবারিকভাবে জানা গেছে, তিনি মানসিক অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন। তবে থানায় রাতেই এজন্য একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার ময়নাতদন্ত শেষে মরদেহ এলে পারিবারিকভাবে তার মরদেহ দাফন করা হবে।