
প্রকাশ: ২৭ মার্চ ২০২২, ১৭:৪৫

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক দিনের ছুটি শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে আজ। রবিবার (২৭ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।
তিনি বলেন, শনিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হিলি স্থলবন্দরে ভারত- বাংলাদেশের সকল প্রকার আমদানি রফতানি কার্যক্রম বন্ধ ছিলো। আজ ২৭ মার্চ রবিবার সকাল থেকে বন্দরের আমদানি-রপ্তানি সহ সকল কার্যক্রম পূর্বের নিয়মে চালু হয়েছে।

হিলি স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক দিন বন্দরের অভ্যন্তরীন পণ্য লোড- আনলোডসহ সকল কার্যক্রম বন্ধ ছিলো। আগামী ২৭ মার্চ রবিবার থেকে বন্দরে পণ্য লোড- আনলোডসহ সকল কার্যক্রম পূর্বের নিয়মে চালু হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি