
প্রকাশ: ২৬ মার্চ ২০২২, ৫:৫

মহান স্বাধীনতা দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে আসা সাধারণ মানুষের মোবাইল ও মূল্যবান জিনিসপত্র চুরি চক্রের ১৩জনকে আটক করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে চুরির ১৯টি মোবাইল উদ্ধার করা হয়।শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
জাতীয় স্মৃতিসৌধের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, এই চক্রটি বিভিন্ন দিবস, রাষ্ট্রীয়, রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানে মোবাইলসহ মূল্যবান জিনিস কৌশলে চুরি করে থাকে। রাজধানী ঢাকা ও নারায়নগঞ্জের বিভিন্ন স্থান থেকে তারা আজ মহান স্বাধীনতা দিবসকে টার্গেট করে স্মৃতিসৌধে এসেছিলো। গত বিজয় দিবসেও এই চক্রটিই সাংবাদিক, পুলিশ, শিক্ষার্থী ও সরকারি কর্মকর্তা সহ অনেকের মোবাইল ও মূল্যবান জিনিসপত্র চুরি করেছিল।
আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধের বিভিন্ন স্থান থেকে এই চক্রের ১৩জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরির ১৯টি মোবাইল।তিনি আরও বলেন, আটক একাধিকজনের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে। রাতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। আগামীকাল আসামিদের ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
