
প্রকাশ: ২৬ মার্চ ২০২২, ০:৩৮

দিনাজপুরের হাকিমপুর(হিলি) উপজেলার আলিহাট ইউনিয়ন এর ইটাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, খেলা ধূলা সাংস্কৃতিক অনুষ্ঠান এর পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (২৬ মার্চ) বিকেল চারটায় উপজেলার ইটাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাইফুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা, খেলা ধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনামূল হক জিল্লু, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, ইউপি সদস্য হারুন উর রশিদ, প্যানেল ইউপি চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন, অত্র প্রতিষ্ঠান এর প্রাধান শিক্ষক মজমেল হকসহ অভিভাবক সদস্য বৃন্দ।

আলোচনা সভা শেষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে খেলা ধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের স্বরণে রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
