
প্রকাশ: ২৩ মার্চ ২০২২, ৫:৫২

টেকনাফ উপজেলার হ্নীলায় র্যাব-১৫ অভিযান চালিয়ে ৬ হাজার ২০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে।২৩ মার্চ (বুধবার) কতিপয় মাদক ব্যবসায়ী হ্নীলা ইউনিয়নের মোছনী গ্রামের টেকনাফ-কক্সবাজার মহাসড়কের সামনে পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে গোপন সংবাদ পেয়ে র্যাবের একটি দল বিকাল ৫ টারদিকে ওই স্থানে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মোঃ রেদওয়ান (২০) নামে এক যুবককে আটক করে। সে হোয়াইক্যং সাতঘড়িয়াপাড়ার মৃত মনুমিয়ার পুত্র।
পরে জন সম্মুখে ধৃত যুবকের দেহ ও হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ৬ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত যুবক জানায়, সে দীর্ঘ দিন যাবৎ ইয়াবা ট্যাবলেট টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে টেকনাফ ও কক্সবাজার এর বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোঃ বিল্লাল উদ্দিন সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে
কোনো ট্যাগ পাওয়া যায়নি