
প্রকাশ: ২৩ মার্চ ২০২২, ২৩:০

পটুয়াখালীর কলাপাড়ায় অষ্টম শ্রেনীতে পড়–য়া এক ছাত্রীকে গন ধর্ষনের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মাসুম (২৩), গোপাল চন্দ্র মিস্ত্রী (২২) ও শাকিল (২৫)। মঙ্গলবার শেষ বিকালে তাদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত জেল হাজতে প্রেরনের নির্দেশ দেয়। এ ঘটনায় মঙ্গলবার সকালে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারী হাসপাতালে টিকা নিতে গিয়ে মাসুমের সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ৮ মার্চ বিকালে ওই ছাত্রীকে কৌশলে বাসা থেকে বের করে ইটবাড়িয়া গ্রামে নিয়ে ধর্ষন করে মাসুম ও শাকিল। রাতে দ্বিতীয় দফায় হাসপাতালে ভর্তি রেখে ফের তাকে ধর্ষন করে মাসুম। পরে তৃতীয় দফায় ১১ মার্চ দুপুরে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে বিবাহের প্রলোভন দেখিয়ে মাসুম, শাকিল ও গোপাল তাকে পাখিমারা এলাকায় নিয়ে যায়। এবং ওই এলাকার বিভিন্ন স্থানে রেখে মাসুম তাকে একাধিকবার ধর্ষন করে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি