
প্রকাশ: ১৭ মার্চ ২০২২, ২:৪৯

সাভারে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পথশিশুদের মাঝে খাবার ও নতুন পোশাক বিতরণ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে সাভার জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের সদস্যরা এই উদ্যােগ নেয়। এ সময় প্রায় অর্ধশত ছিন্নমূল শিশু উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে।
এসময় ক্যাম্পের পুলিশ সদস্যরা স্বতঃস্ফূর্ত হয়ে এসব পথশিশুদের মাঝে খাবার ও নতুন পোশাক বিতরণ করেন।

কনস্টেবল মনোরঞ্জন দাস বলেন, আমাদের স্মৃতিসৌধ ক্যাম্পের ইনচার্জ হারুন স্যার নিজ উদ্যােগে আজ গরীব ও পথ শিশুদের জন্য খাবারের আয়োজন ও পোশাক বিতরন করেন। আমরা যারা ক্যাম্পের অন্যান্য সদস্যরা ছিলাম তারা সবাই মিলে এসব শিশুদের সাথে ভালো সময় কাটিয়েছি। নতুন পোশাক ও খাবার পেয়ে শিশুদের হাসিমাখা মুখগুলো দেখতে ভীষণ ভালো লাগছিলো। বঙ্গবন্ধুর জন্মদিনে স্যারের এমন মহতি উদ্যােগ আমাদেরও এসব অসহায় শিশুদের জন্য কাজ করতে অনুপ্রাণিত করেছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

জাতীয় স্মৃতিসৌধের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন করেছি। আমরা মহান এই ব্যক্তি উনার জীবদ্দশায় সবসময় দেশ ও মানুষের জন্য কাজ করে গেছেন। তাই আজ তার জন্মদিনে ব্যতিক্রম কিছু করার চেষ্টা করেছি। সেই ইচ্ছে থেকেই আজ মহান এই ব্যক্তির জন্মদিন ও জাতীয় শিশু দিবসে কিছু অসহায় শিশুদের একবেলা খাবারের আয়োজন করেছি। তাদের নিজ হাতে নতুন পোশাকও পড়িয়ে দিয়েছি।
তিনি আরও বলেন, মূলত ছিন্নমূল পরিবার থেকে বিচ্ছিন্ন এসব শিশুরাই বিপথগামী হয়। তাই সবার উচিত এসব শিশুদের জন্য যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব দায়িত্ব নেয়া উচিত। শত ব্যস্ততার মাঝে ও আজ এসব শিশুদের জন্য কিছু করতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে।