
প্রকাশ: ১৭ মার্চ ২০২২, ২:৩

রাজবাড়ীর গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদার সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগ সহ সহযযোগী সংগঠন দিবসটি পালন করে।
সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। বিকেলে দিবসটি উপলক্ষে গোয়ালন্দ বাজার শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব চত্বর থেকে আ.লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সীর সভাপতিত্বে দলীয় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাজবাড়ী জেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী রাকিবুল ইসলাম শান্তনু, গোয়ালন্দ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, পৌরসভার মেয়র ও পৌর আ.লীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডল, পৌর আ.লীগের সাবেক সভাপতি কাকলী নজরুল, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সুজ্জল, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি ইউনুসস মোল্লা, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সালু, পৌরসভার প্যানেল মেয়র নাসির উদ্দিন রনিসহ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ, প্রমুখ।
এদিকে গোয়ালন্দ উপজেলা প্রশাসন সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির নানা কার্যক্রম শুরু করেন। পরে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে বিশাল একটি কেক কাটা হয়।

এছাড়া গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান এর সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, উজানচর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্টান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল আহম্মেদ।
বিকেলে রাজবাড়ী জেলার ৫০ জন বীরমুক্তিযোদ্ধার সমন্বয়ে জেলা ব্যাপী শোভাযাত্রা শেষে তাঁদের নিয়ে কেক কাটা হয়। এছাড়া সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।