রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬১০ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

জাতীয় শিশু দিবসে পর্যটকে মুখর কক্সবাজার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২২, ০:১০

শেয়ার করুনঃ
জাতীয় শিশু দিবসে পর্যটকে মুখর কক্সবাজার

টানা ৩ দিনের ছুটিতে ফের সৈকত শহর কক্সবাজারে পর্যটকের ঢল নেমেছে। তারা আনন্দে মেতেছেন সৈকতের নোনাজলে। তীব্র গরমও আনন্দে বাঁধ সাজতে পারেনি ভ্রমণপিপাসুদের। এদিকে, পর্যটকের আগমনে দারুণ খুশি সৈকতের হকাররা। তবে সৈকতের নোনাজলে গোসল করতে গিয়ে নির্দেশনা মেনে চলার পরামর্শ লাইফ গার্ড সংস্থার।

সাগরের নোনাজল- মাঝে মাঝে ঢেউ আছড়ে পড়ছে উপকূলে। আর এই ঢেউয়ে মেতেছেন ভ্রমণপিপাসুরা। বিশেষ করে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, শবে বরাত ও সাপ্তাহিক ছুটিতে ১৭-১৯ মার্চ তিনদিন সরকারি ছুটি। এ কারণে টানা ছুটিতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ঢল নেমেছে পর্যটকের। সৈকতের সবকটি পয়েন্টে পরিবার-পরিজন বা প্রিয়জনকে সঙ্গে নিয়ে দলে দলে সৈকতের নোনাজলে নামছেন তারা। আর আনন্দে সময় পার করছেন সাগরে।

আরও

শাহজালাল রুমিকে ঘিরে অভিযান নিয়ে মুখ খুলছে না পুলিশ

শাহজালাল রুমিকে ঘিরে অভিযান নিয়ে মুখ খুলছে না পুলিশ

আগত পর্যটক সোবহান আহমেদ বলেন, টানা ছুটিতে পরিবার নিয়ে কক্সবাজার ছুটে আসে। দুইদিন এখানে ঘুরে ফিরে আবারও ঢাকায় ফিরব। টানা ছুটিতে পরিবারকে সময় দেওয়াটায় মূল উদ্দেশ্য।

আরেক পর্যটক ইব্রাহিম বলেন, তীব্র গরম পড়ছে। তার মাঝেও কক্সবাজার সৈকতে ঘুরে বেশ মজা পাচ্ছি। কিছুক্ষণ নোনাজলে গোসল করছি, আবার বালিয়াড়িতে উঠে বালি নিয়ে খেলা করছি। ছুটিটা বেশ উপভোগ করছি কক্সবাজার এসে।

আরও

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট
পর্যটক
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

তরিকুল ইসলাম এক চাকরিজীবী বলেন, সব সময় কর্মব্যস্ত থাকতে থাকতে ইট-পাথরের দালানে আর ভালো লাগছিল না। তাই টানা ছুটিতে সৈকতে ছুটে আসা। এখানে মুক্ত আকাশ, বিশাল সৈকত ও নীল জলরাশি অনেক ভালো লাগছে।

পর্যটক আগমনে সৈকতে চাঙা হয় পর্যটন ব্যবসা। টানা তিনদিনের ছুটিতে বিপুল সংখ্যক পর্যটক ছুটে আসায় দারুণ খুশি সৈকতের ব্যবসায়ীরা। বিশেষ করে ওয়াটার বাইক, ফটোগ্রাফার, কিটকট ব্যবসায়ী ও হকাররা ব্যস্ত সময় পার করছেন।

ওয়াটার বাইক চালক সোনা মিয়া বলেন, পর্যটক আসলেই আমাদের ব্যবসা হয়। টানা ছুটিতে কক্সবাজারে পর্যটক আসাতে আমরা খুব খুশি। এখন ব্যবসাও ভালো হচ্ছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

রহিম উদ্দিন নামের এক ফটোগ্রাফার বলেন, সাপ্তাহিক ছুটির দিন ছাড়া অন্যান্য দিনগুলোতে পর্যটকদের ছবি ৭০০ থেকে ১ হাজার টাকা আয় করতাম। এখন টানা ছুটির প্রথম দিন সকাল থেকে দুপুর পর্যন্ত পর্যটকদের ছবি তোলে দুই হাজার টাকা আয় করেছি। সন্ধ্যা পর্যন্ত আরও দেড় হাজার টাকা আয় হবে আশা করছি।

তবে সৈকতের আনন্দ করতে এসে সমুদ্রস্নানে দুর্ঘটনা এড়াতে নির্দেশনা মেনে চলার পরামর্শ লাইফ গার্ড সংস্থার।

সী সেইফ লাইফ গার্ডের সিনিয়র লাইফ গার্ড ওমর ফারুক বলেন, শীত মৌসুম শেষ হবার পর থেকে সাগরের ঢেউয়ে বেড়েছে এবং কিছুটা উত্তালও। টানা ছুটিতে বিপুল সংখ্যক পর্যটক আসায় সীমিত লাইফ গার্ড কর্মী দিয়ে এত মানুষের সমুদ্রস্নানে নিরাপত্তা দেওয়াটা অনেক কঠিন। তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি। তবে সমুদ্রস্নানে নির্দেশনা ও লাইফ গার্ড কর্মীদের পরামর্শ মেনে চলার অনুরোধ করেন তিনি।

কক্সবাজারে সাড়ে ৪ শতাধিক হোটেল মোটেল রিসোর্ট ও গেস্ট হাউস রয়েছে। যার মধ্যে তারকামানের হোটেলগুলো শতভাগ রুম বুকিং।

এদিকে কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের সঙ্গে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মাঠে রয়েছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অপ্রীতিকর ঘটনা এড়াতে সিসিটিভির আওতায় আনা হয়েছে পর্যটন স্পটগুলো। পর্যটকদের স্বাস্থ্যবিধি মানতে সর্বদা সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে সাদা পোশাকে এবং পর্যটক বেশেও পুলিশের নারী সদস্যরা সৈকতে অবস্থান করছেন।

কক্সবাজার টুরিস্ট পুলিশ জোনের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ বলেন, টানা ছুটিতে সৈকত এলাকা, হোটেল মোটেল জোন ও পর্যটন স্পটগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাতের বেলায় মোটরসাইকেল যোগে টহলে থাকবে পুলিশ। আশা করি, পর্যটকরা স্বাচ্ছন্দ্যে টানা ছুটিতে কক্সবাজার ঘুরতে পারবেন। 

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

সর্বশেষ সংবাদ

মধ্যবর্তী নির্বাচনের আগে ফ্লোরিডায় আগাম ভোট দিলেন ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনের আগে ফ্লোরিডায় আগাম ভোট দিলেন ট্রাম্প

মেয়ে-বোনের খোঁড়া কবরে পুলিশের পাহারায় গভীর রাতে দাফন মুক্তিযোদ্ধা মানিক পশারী

মেয়ে-বোনের খোঁড়া কবরে পুলিশের পাহারায় গভীর রাতে দাফন মুক্তিযোদ্ধা মানিক পশারী

১৮ বাজারে নতুন কৌশল, পোশাকনির্ভরতা কমাতে চায় বাংলাদেশ

১৮ বাজারে নতুন কৌশল, পোশাকনির্ভরতা কমাতে চায় বাংলাদেশ

টানা চতুর্থ দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৩,৩২৪ টাকা

টানা চতুর্থ দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৩,৩২৪ টাকা

ইরানের হামলার আশঙ্কায় বিশ্বজুড়ে মার্কিন মিশনে সতর্কতা

ইরানের হামলার আশঙ্কায় বিশ্বজুড়ে মার্কিন মিশনে সতর্কতা

এ সম্পর্কিত আরও পড়ুন

মেয়ে-বোনের খোঁড়া কবরে পুলিশের পাহারায় গভীর রাতে দাফন মুক্তিযোদ্ধা মানিক পশারী

মেয়ে-বোনের খোঁড়া কবরে পুলিশের পাহারায় গভীর রাতে দাফন মুক্তিযোদ্ধা মানিক পশারী

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী ও রাষ্ট্রপক্ষের অন্যতম প্রধান সাক্ষী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীকে দাফন করতে গিয়ে বাধার মুখে পড়েছে তাঁর পরিবার। স্থানীয় জামায়াত নেতাকর্মী ও লোকজনের বিরোধিতার মুখে শনিবার (২৪ অক্টোবর) গভীর রাতে পুলিশের কঠোর নিরাপত্তায় তাঁর দাফন সম্পন্ন হয়। পরিবারের দাবি অনুযায়ী, কবর খুঁড়তে এগিয়ে আসেননি এলাকার কোনো পুরুষ; তাঁর মেয়ে ও বোন কবর খনন করেন। রাত ২টার দিকে

শাহজালাল রুমিকে ঘিরে অভিযান নিয়ে মুখ খুলছে না পুলিশ

শাহজালাল রুমিকে ঘিরে অভিযান নিয়ে মুখ খুলছে না পুলিশ

গাজীপুরের টঙ্গীতে ছয় বছরের শিশুশিক্ষার্থীকে হেনস্তার ঘটনায় অভিযুক্ত শিক্ষককে মারধরের অভিযোগে শিশুটির বাবা শাহজালাল রুমিকে ঘিরে পুলিশের অভিযান ও তদন্ত নিয়ে তৈরি হয়েছে আলোচনা। প্রথমে তাঁকে গ্রেপ্তারে অভিযান চালানোর কথা জানানো হলেও পরে পুলিশ অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করেনি। এখন তদন্তের স্বার্থে বিস্তারিত জানাতে চাইছে না পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) রাত ১টার দিকে এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত

রুমিন ফারহানা ও সরাইল থানার ওসির বাদানুবাদ, পুলিশের জিডি

রুমিন ফারহানা ও সরাইল থানার ওসির বাদানুবাদ, পুলিশের জিডি

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়ার মধ্যে বাদানুবাদের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে সরাইল থানায় এ জিডি করা হয়। এ ছাড়া সংসদ সদস্যের সঙ্গে থানায় যাওয়া ব্যক্তিদের তালিকা তৈরি করছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আরাফাতুল ইসলাম সাংবাদিকদের জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

দিনাজপুরের নবাবগঞ্জে গরু চুরিতে বাধা দেওয়ায় সবুজ মিয়া (৪০) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করে দুটি গরু লুট করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার ৩ নম্বর গোলাপগঞ্জ ইউনিয়নের ছোট মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। চুরি হওয়া গরু দুটির আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬০ হাজার টাকা। আহত সবুজ ওই গ্রামের তৈয়ব আলীর ছেলে। পারিবারিক ও

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে বাস খাদে, নিহত ৩, আহত ১৬

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে বাস খাদে, নিহত ৩, আহত ১৬

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে পানিভর্তি খাদে পড়েছে দর্শনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এ দুর্ঘটনায় তিনজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে হাসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী বাসটি একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার