
প্রকাশ: ১৭ মার্চ ২০২২, ২০:৪৮

টাঙ্গাইলের ভূঞাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠানে সূর্যোদয়ের সাথে সাথে পতাকা উত্তলোনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, এতিম শিশুদের সাথে কেক কাটা, আলোচনা সভা ও সাংকৃতিক অনুষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনা করা হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, সহকারি কমিশনার (ভূমি) শেখ মো. আলাউল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফনূর মিনি,

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মাসুদুল হক টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন, জেলা পরিষদ সদস্য আজহারুল ইসলাম, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, ইউপি চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুব, মো. রফিকুল ইসলাম প্রমুখ। এসময় সভায় বঙ্গবন্ধুর স্মৃতিচারনে বক্তারা অলোচনা করেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
