
প্রকাশ: ১৭ মার্চ ২০২২, ২০:৪৭

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পাইন করেছে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন হাতীবান্ধা রক্তদান সংস্থা। এ সময় প্রায় ৩ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।বৃহস্পতিবার (১৭ মার্চ) হাতীবান্ধা উপজেলা ছাত্র লীগের সহযোগিতায় দিনব্যাপী এ ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পাইন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা ছাত্র লীগ সভাপতি ফাহিম শাহরিয়ার খান জিহান, হাতীবান্ধা রক্তদান সংস্থা কার্যনির্বাহী কমিটির সভাপতি জুলফিকার বাদশা রতন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিফাত, কার্যনির্বাহী কমিটির সদস্য জাহেদ ইবনে জাহিদ, আলাউদ্দিন নোমান, রাকিব হাসান, তুষার সহ আরও অনেকে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি