
প্রকাশ: ১৬ মার্চ ২০২২, ১৮:২২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।বুধবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার কানসাট এলাকার খড়কপুরে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- উপজেলার ধোবড়া গ্রামের লিয়াকত আলীর ছেলে সুমন (৩৫) ও ট্রলিচলক। তবে ট্রলিচালকের নাম তাৎক্ষণিক জানা যায়নি।
শিবগঞ্জে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মদ জানান, ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধারকরে হাসপাতালে পাঠানো হয়েছে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি