
প্রকাশ: ১২ মার্চ ২০২২, ৪:৩৪

টাঙ্গাইলের মির্জাপুর থানায় শনিবার দুপুরে র্যাব ১২’র অভিযানে ৬২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে ১ টি ট্রাক এবং ২ টি মোবাইল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হচ্ছে সাতক্ষীরা জেলার মোঃ জাহাঙ্গীর আলম(৩৭) ও মোঃ রবিউল ইসলাম(৫০)। র্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান আজ সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, টাঙ্গাইলের মির্জাপুর থানায় শনিবার দুপুরে গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নাসির গ্লাসওয়্যার এন্ড টিউব ইন্ডাস্ট্রিজ এর পশ্চিম পার্শ্বে প্রত্যাশা হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ টি ট্রাক এবং ০২ টি মোবাইল জব্দ করা হয়।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৯(গ)/৩৮/৪১ ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি