
প্রকাশ: ৯ মার্চ ২০২২, ২৩:১৬

ঢাকার ধামরাইয়ে উল্টো পথে গাড়ি চালানোর অপরাধে ৩৫ টি যানবাহনকে ৪৬ হাজার টাকা জরিমানাসহ একটি যাত্রী পরিবহন বাসকে ডাম্পিং করা হয়েছে। বুধবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিআরটিএ আদালত-৭ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিলা বিনতে মতিন এ শাস্তিমূলক ব্যবস্থা নেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিলা বিনতে মতিন জানান, ঢাকা আরিচা মহাসড়কে প্রায়ই দুর্ঘটনার খবর পাওয়া যায়। দূর্ঘটনা রোধে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে মহাসড়কে বিআরটিএ বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় আজ বুধবার বেলা ১১ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় উল্টো পথে গাড়ি চালানোর অপরাধে ৩৫ টি যানবাহনকে ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া ১টি যাত্রী পরিবহন বাসের রোড পারমিট না থাকায় বাসটি ডাম্পিং করা হয়েছে। তিনি বলেন, সড়কে উল্টো পথে গাড়ি চালানো সড়কে বিশৃক্সখলা ও দুর্ঘটনার অন্যতম কারণ। আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি সড়কে শৃক্সখলা ফেরাতে আইন অমান্যকারী গাড়িগুলোকে জরিমানা করার পাশাপাশি চালকদের মধ্যে সচেতনতা বাড়াতে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
