
প্রকাশ: ৮ মার্চ ২০২২, ৪:১৫

শরীয়তপুর সদর বেশি দামে তেল বিক্রি ও মূল্য তালিকা না টাঙানোর অভিযোগে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে শরীয়তপুর সদর উপজেলার প্রধান বাজার পালং বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনদীপ ঘরাই এই অভিযান পরিচালনা করেন।
গোডাউনে স্তুপ করে রাখা পূর্বে কেনা কম মূল্যের সয়াবিন তেল। আনুমানিক ১০০০ লিটার তেল ।আর ডিসপ্লেতে শোভা পাচ্ছে বর্ধিত মূল্যের বোতলজাত তেল। খোলা তেল বিক্রিতে তারতম্য হচ্ছে ওজনে কিংবা কারোর মূল্য তালিকাই প্রদর্শিত নেই। কেউ আবার আগের মূল্য মুছে ফেলেছেন বোতলের গা থেকে এরকমই চিত্র ছিল মোবাইল কোর্ট পরিচালনার সময়।

শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মন্দিপ ঘারাই বলেন, শরীয়তপুর সদর উপজেলার প্রধান বাজার পালং বাজারে বেশি দামে তেল বিক্রি ও মূল্য তালিকা না টাঙানোর অভিযোগে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করি। সেই সাথে গোডাউনের তেল নির্ধারিত মূল্যে বিক্রি করা নিশ্চিত করি।
কোনো ট্যাগ পাওয়া যায়নি