
প্রকাশ: ৮ মার্চ ২০২২, ৪:০

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এবারে দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিলো "টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই অগ্রগণ্য"।মঙ্গলবার (৮ মার্চ) সকালে দিবসটি উপলক্ষ্যে ছাত্র-উপদেষ্টা অফিসের উদ্যোগে প্রশাসন ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি ডায়না চত্বর প্রদক্ষিণ শেষে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে এসে সমবেত হয়।এ সময় র্যালিতে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সেলিনা নাসরিন ও প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. রেবা মন্ডল, ল' অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি শাহিদা আক্তার আশা'সহ বিভাগের ছাত্রী ও শিক্ষিকাবৃন্দ।র্যালি শেষে ল' এ্যন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি শাহিদা আক্তারের সঞ্চালনায় মৃত্যুঞ্জয়ী মুজিবের পাদদেশে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

আলোচনা সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান বলেন, নারী, পুরুষের থেকে বড় পরিচয় আগে আমি একজন মানুষ। এজন্য আগে আমাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। সমাজে আজ নারী ও পুরুষ কাধে কাধ মিলিয়ে দেশের উন্নয়নে সমান ভুমিকা রেখে চলেছে। তিনি বলেন, দেশের সব জায়গায় নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখে নারীরা পুরুষের থেকে এগিয়ে আছে।