
প্রকাশ: ৮ মার্চ ২০২২, ২১:৪৯

‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য' প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে অলোচনা সভায় অন্যান্যের মধ্যে কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য মাসুদা ডেইজী, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, শাহানারা বেগম মীরা, যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী, সমাজ সেবা কর্মকর্তা জামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।এসময় অসহায় দরিদ্র পরিবারের আটজন মেয়ে শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ সহ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

কোনো ট্যাগ পাওয়া যায়নি