
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় উপজেলা আওয়ামী যুবলীগ ও পৌর আওয়ামী যুবলীগের উদ্যােগে বিএনপি জামাত চক্রের দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
শনিবার (৫ মার্চ) বিকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র মো. রাকিবুল হাসান'র সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, খাগড়াছড়ি জেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক কেএম ইসমাইল হোসেন ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মো. জহিরুল ইসলাম খোন্দকার প্রমুখ বক্তব্য রাখেন।

মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগ ও পৌর আওয়ামী যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. আলাউদ্দিন লিটন, বেলছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রহমত উল্যাহ, বড়নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ নেতা মোহাম্মদ ইলিয়াছ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মো. হারুন মিয়া, মাটিরাঙ্গা পৌর আওয়ামী যুবলীগের সভাপতি মো. মোশাররফ হোসেন, মাটিরাঙ্গা পৌর আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মো. আলাউদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তছলিম উদ্দিন রুবেল, সাধারন সম্পাদক মো. আবু তালেব ও মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে, ঠিক এই সময়ে বিএনপি-জামায়াত চক্র দেশবিরোধী ষড়যন্ত্রসহ নানা অপতৎপরতা শুরু করেছে। লন্ডনে বসে তারেক রহমান দেশে নৈরাজ্য সৃষ্টিরও অপচেষ্টা করছে। যুবলীগের নেতাকর্মীরা বেঁচে থাকতে সে স্বপ্ন বাস্তবায়ন হবেনা এমন হুশিয়ারী উচ্চারন করে বক্তারা বলেন, যুবলীগ, রাজপথে ছিল, আছে এবং থাকবে।আওয়ামীলীগ সহ সহযোগি সংগঠনকে সাথে নিয়ে বিএনপি-জামায়াত চক্র দেশবিরোধী ষড়যন্ত্রসহ নানা অপতৎপরতা প্রতিহত করা হবে বলে জানান যুবলীগ নেতৃবৃন্দ।