
প্রকাশ: ৪ মার্চ ২০২২, ৪:২৩

রাজবাড়ীর গোয়ালন্দ বাজার বড় মসজিদের ইমাম ও বাজারের আল-আমিন লাইব্রেরির স্বত্বাধিকারী মাওলনা আব্দুল আজিজ (৫১) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি....রাজিউন।শুক্রবার (৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মহাখালী বক্ষব্যাধি হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। গত কয়েকদিন ধরে তিনি নিউমোনিয়া ও শ্বাসকষ্ট সমস্যায় ভুগছিলেন।
মওলানা আব্দুল আজিজ গোয়ালন্দ পৌরসভার ৪ নং ওয়ার্ডের নিলু শেখের পাড়ার মৃত ক্বারী শরাফত আলীর মেজ ছেলে।মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে,এক মেয়ে,আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজ মাঠে তার জানাজা নামজ শেষে তাকে পৌরসভার কবরস্থানে দাফন করা হয়েছে। এসময় জানাযা নামাজে হাজার হাজার মুসুল্লিরা উপস্থিত হন।
মাওলানা আব্দুল আজিজ গোয়ালন্দ উপজেলার বাজার বড় মসজিদের ইমাম, পুস্তক বব্যসায়ী ও উপজেলা ইমাম কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তিনি ১ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মাওলানা আব্দুল আজিজের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান, পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, কামরুল ইসলাম কলেজের অধ্যাক্ষ আঃ হালিম তালুকদার, রাজবাড়ী জেলা ভান্ডিরিয়া কামিল মাদ্রাসার অধ্যাক্ষ মো. সিরাজুম মনির, জেলা ইমাম কমিটির সভাপতি ইলিয়াস মোল্লা, জেলা পুস্তক ব্যবসায়ীর সভাপতি আঃ সাত্তার খান, বাজার ব্যবসায়ীরা প্রমুখ।
কোনো ট্যাগ পাওয়া যায়নি