
প্রকাশ: ১ মার্চ ২০২২, ১:১০

সারাদেশের ন্যায় ১লা মার্চ রাজবাড়ীর গোয়ালন্দ ৪নং উজানচর ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে উজানচর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান করা হয়েছে। সভাগুলোতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা সংগ্রাম ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের চলমান উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

বিকাল সাড়ে ৪টার দিকে উজাচরের লাল স্কুল ও বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, প্রতিটি ওয়ার্ডের সদস্যসহ আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্হানীয় সাধারণ জনগন।