
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০:৩০

ব্রেইন স্ট্রোক করে ভারতের দিল্লীর ম্যাক্স নিউরোলজি হাসপাতালে চিকিৎসাধীন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় উজানচর ইউনিয়ন পরিষদ চত্বরে এ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ফেব্রুয়ারী) আছর নামাজের পর উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদ এর উদ্যোগে পরিষদ চত্বরে এ দোয়ার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী, উজানচর ইউপি চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র নাসির উদ্দিন রনি, উজানচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শামছু মন্ডলসহ সকল ওয়ার্ডের ইউপি সদস্য প্রমুখ।
উল্লেখ্য, কাজী ইরাদত আলী গত ১৮ই ফেব্রুয়ারী সকাল ৯টার দিকে রাজবাড়ী শহরের সজ্জনকান্দার নিজ বাড়ীতে ব্রেইন স্ট্রোক করেন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে হেলিকপ্টারযোগে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান।সেখানে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে গত ২১শে ফেব্রুয়ারী রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের দিল্লীর ম্যাক্স নিউরোলজি হাসপাতালে নেয়া হয়। এবং আজ পর্যন্ত তার শাররীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা যায়। তার সুস্থ্যতা কামনায় পরিবার ও দলের পক্ষ হতে সকলের নিকট দোয়া কামনা করা হয়েছে।
